শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
রূপগঞ্জে মসজিদের রাস্তা বন্ধের প্রতিবাদে মুসল্লিদের বিক্ষোভ
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৬:২৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার টেকনোয়াদ্দা সৈয়দবাড়ি জামে মসজিদ ও গ্রামবাসীর চলাচলের প্রায় ২০ বছরের পুরোনো রাস্তা বন্ধ করে পাকা প্রাচীর নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ করেছেন স্থানীয় মুসল্লিরা।

শুক্রবার (১০ এপ্রিল) জুমার নামাজের পর মুসল্লিরা এ প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন।

এ সময় বক্তব্যে তারা বলেন, ২০০৬ সালে প্রয়াত স্বরাষ্ট্রমন্ত্রী আবদুল মতিন চৌধুরীর সহায়তায় রূপগঞ্জ সদর ইউনিয়নের টেকনোয়াদ্দা এলাকায় ১২ ফুট প্রশস্ত একটি রাস্তা করা হয়।

পরবর্তীতে ইউনিয়ন পরিষদের একাধিক বরাদ্দের মাধ্যমে তা ১৫ ফুট পর্যন্ত প্রশস্ত করা হয়। এই রাস্তা দিয়ে সৈয়দবাড়ি জামে মসজিদের মুসল্লিসহ আশপাশের তিন গ্রামের মানুষ যাতায়াত করতেন।

কিন্তু নারগিস নামের এক নারী ঢাকার সন্ত্রাসী ভাড়া করে পাহারা বসিয়ে তার ক্রয়কৃত জমির সীমানা ছাড়িয়ে চলাচলের রাস্তা দখল করে পাকা সীমানা প্রাচীর নির্মাণ করেছেন বলে অভিযোগ করেন মুসল্লিরা।

তারা আরও বলেন, বাধা দিলে হামলা ও মামলার ভয় দেখানো হচ্ছে। এছাড়া প্রশাসনকে প্রভাবিত করারও অভিযোগ তোলা হয়।

বক্তারা অভিযোগ করেন, ওই নারী নিজেকে মির্জা আব্বাসের স্ত্রীর নাম ব্যবহার করে এবং কেন্দ্রীয় মহিলা দলের নেত্রী পরিচয় দিয়ে প্রভাব খাটাচ্ছেন। তারা অবিলম্বে মসজিদের রাস্তা উদ্ধারের দাবি জানান।

প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন সৈয়দবাড়ি জামে মসজিদের প্রতিষ্ঠাতা সৈয়দ সিরাজুল ইসলামসহ মসজিদের ইমাম ও খতিব এবং স্থানীয় নারী-পুরুষ মুসল্লিরা।

এ বিষয়ে অভিযুক্ত সৈয়দা নারগিস বলেন, “আমার জমিতে আমি কাজ করব, এটাই স্বাভাবিক। একসময় এটি ধানক্ষেত ছিল, মানুষ আমার জমির ওপর দিয়ে চলাচল করেছে। তখন আমি বাধা দিইনি। এখন আমার জমির পাশে দেড়শ ফুট রাস্তা হয়েছে, তাই জমি ছাড়ার সুযোগ নেই। তবে আমি ৫ ফুট ছেড়েছি। যারা বলছেন মসজিদের জন্য জমি দান করা হয়েছে, তারাই রাস্তার জমি দেয়নি।”

এদিকে বিক্ষোভ চলাকালে দু’পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলে রূপগঞ্জ থানার পূর্বাচল পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

কেকে/এলএ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close