রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান পানি বিশেষজ্ঞ ড. সাব্বির মোস্তফা খান      ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে চাপ ব্যবসায়ীদের      আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের কর্মসূচি      পরিস্থিতি অনুকূলে এলে রোহিঙ্গা প্রত্যাবাসন : মিয়ানমারের রাষ্ট্রদূত      
দেশজুড়ে
ঢাকা–কিশোরগঞ্জ সড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১২
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৬:৩৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে ঢাকা–কিশোরগঞ্জ কাপাসিয়া আঞ্চলিক সড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ থেকে ১২ জন আহত হয়েছেন।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুর আনুমানিক ৩টা ৫০ মিনিটে উপজেলার রাজেন্দ্রপুর–কাপাসিয়া সড়কের রাজাবাড়ি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, ঢাকাগামী অনন্যা ক্লাসিক পরিবহনের সঙ্গে কিশোরগঞ্জগামী অনন্যা পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। আহত হন অন্তত ১০–১২ জন যাত্রী। আহতদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার পরপরই একটি বাস সরিয়ে নেওয়া হলেও অন্যটি প্রায় এক ঘণ্টা পর সড়ক থেকে সরানো হয়। দুর্ঘটনার পর ওই সড়কে যান চলাচল স্বাভাবিক ছিল।

আহতদের স্থানীয়ভাবে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

সালনা হাইওয়ে থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, “দুই জন আহত হয়েছেন, নিহত নেই। আমি ঘটনাস্থলে আছি।”




আরও সংবাদ   বিষয়:  ঢাকা   কিশোরগঞ্জ   বাস   মুখোমুখি সংঘর্ষ   আহত   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close