শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আলেম সমাজকে অঘটনের দায়ে কাঠগড়ায় দাঁড় করানো হয় : শফিকুর রহমান      ● কড়া নিরাপত্তায় রূপপুরে পৌছেছে ইউরেনিয়ামবাহী লরি      ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      
দেশজুড়ে
কুষ্টিয়ায় স্কুলের কক্ষে অচেতন ছাত্রী উদ্ধার, শরীরে ধর্ষণের আলামত
নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৭:১৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় একটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় তার শরীরে ধর্ষণের আলামত পাওয়ার কথা জানিয়েছেন চিকিৎসকরা।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ছত্রগাছা মাধ্যমিক বিদ্যালয়ে।

পরিবারের সদস্যরা জানান, সকালে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে অংশ নিতে স্কুলে যায় ওই ছাত্রী। দিন শেষে বাড়ি না ফেরায় সন্ধ্যার পর থেকে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রাত ৮টার দিকে তারা বিদ্যালয়ে গিয়ে পিয়নের কাছে খোঁজ নেন।

তবে তিনি বিদ্যালয়ে কেউ নেই বলে দাবি করেন এবং কক্ষের চাবি দিতে অস্বীকৃতি জানান।

এতে সন্দেহ সৃষ্টি হলে স্থানীয়দের সহায়তায় জোরপূর্বক বিদ্যালয়ে প্রবেশ করে একটি কক্ষ থেকে ওই ছাত্রীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে দ্রুত তাকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

বর্তমানে ওই ছাত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হাসপাতাল সূত্রে জানা যায়, তাকে গাইনি ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিবারের সদস্যদের ভাষ্য, সে এখনো কথা বলার মতো অবস্থায় নেই।

কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. হোসেন ইমাম বলেন, “প্রাথমিক পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে। তবে রোগীর অবস্থা আপাতত স্থিতিশীল।”

এ বিষয়ে মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  কুষ্টিয়া   স্কুল   ছাত্রী উদ্ধার   ধর্ষণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close