শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
নবীনগরে শিক্ষা সামগ্রী ও চিকিৎসা সেবা প্রদান
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৭:২৬ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ‘লায়ন্স ক্লাব অব ঢাকা ডিলিজেন্ট’-এর উদ্যোগে গোপালপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৭৯ জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ, বিনামূল্যে আই ক্যাম্প ও ডায়াবেটিস স্ক্রিনিং চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। পাশাপাশি পঙ্গু ব্যক্তিদের হুইলচেয়ার ও মহিলাদের সেলাই মেশিন উপহার প্রদান করা হয়।

অনুষ্ঠানে গোপালপুর, রেজতপুর, সাহেবনগর ও সাদেকপুর গ্রামের ২টি উচ্চ বিদ্যালয়, ২টি মাদ্রাসা, ৭টি প্রাথমিক বিদ্যালয় ও ২টি কিন্ডারগার্টেনের প্রতি ক্লাসের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ২৭৯ জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বই ও শিক্ষা সামগ্রী প্রদান করা হয়।

এছাড়া গোপালপুর উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫.০০ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থী এবং বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত দরিদ্র শিক্ষার্থীদের মাঝে সায়েন্টিফিক ক্যালকুলেটর উপহার দেওয়া হয়।

একই সঙ্গে গোপালপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সকাল ৮টা থেকে তিন শতাধিক বয়স্ক রোগীর বিনামূল্যে চোখের ছানি নির্ণয়ের জন্য আই ক্যাম্প ও ডায়াবেটিস স্ক্রিনিং সেবা প্রদান করা হয়। বাছাইকৃত রোগীদের ঢাকায় নিয়ে বিনামূল্যে ছানি অপারেশনের কার্যক্রম সম্পন্ন করা হবে বলে জানা যায়।

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন আসহাব উল্লাহ (এমজেএফ), গোপালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি জালাল উদ্দিন মনির, লায়ন সামিউল মুক্তাদীর (এমজেএফ), লায়ন খাদিজাতুল ফেরদৌস সুমী, লায়ন উম্মে সালমা প্রমুখ।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:   শিক্ষা সামগ্রী   চিকিৎসা   সেবা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close