শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
জাতীয়
রাজশাহীসহ তিন জেলায় সফরে যাচ্ছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৮:১৫ পিএম
মো. শরীফুল আলম

মো. শরীফুল আলম

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম আগামীকাল শনিবার (১১ এপ্রিল) দুই দিনের রাষ্ট্রীয় সফরে রাজশাহী, দিনাজপুর ও নীলফামারীতে  যাচ্ছেন। শনিবার সকালে রাজশাহীতে পৌঁছে এ সফর কার্যক্রম শুরু হবে।

সফরের উদ্দেশ্য নিয়ে শরীফুল আলম বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনায় রাজশাহীর তথা দেশের ঐতিহ্য রেশম শিল্পের বিকাশ এবং বস্ত্র ও পাট শিল্পের উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার। দারিদ্র‍্য হ্রাস ও অর্থনীতি সমৃদ্ধ করা সরকারের অন্যতম প্রতিশ্রুতি। এশিল্পের উন্নয়ন হলে গ্রামীন কর্মসংস্থানের উন্নতি আসবে, অর্থনীতির জন্য ভালো হবে।’

শরীফুল আলম রাজশাহীতে শনিবার বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের কার্যক্রম সরজমিনে পর্যবেক্ষণ ও রাজশাহী সিল্কের উন্নয়ন ও বাজারজাতকরণ উন্নত করার লক্ষ্যে স্থানীয় খাত সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভা করবেন। বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধান করবে। অন্যদিকে, পরের দিন রোববার (১২ এপ্রিল) সকালে দিনাজপুর টেক্সটাইল মিল এবং নীলফামারীর দারোয়ানী টেক্সটাইল মিল ও  'ক্ল্যাসিক্যাল হ্যান্ডমেড প্রডাক্টস লিমিটেডের কার্যক্রম পরিদর্শন করবেন তিনি। 

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মিজ বিলকিস জাহান রিমি ও সংশ্লিষ্ট কর্মকর্তার প্রতিমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকবেন। 

প্রধানমন্ত্রী তারেক রহমান গত ২৫ মার্চ সচিবালয়ে দেশের রেশম শিল্পের উন্নয়নের লক্ষ্যে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী, মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক সাথে সভা করেন ও এর লক্ষ্য বাস্তবায়নে বিভিন্ন কর্মকৌশল ও দিকনির্দেশনা করেন। 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  রাজশাহী   সফর   বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close