সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৭ জন      একদিনের সফরে বরিশালের পথে প্রধানমন্ত্রী      রাজধানীতে জলাবদ্ধতা      
জাতীয়
বিশ্বাসভঙ্গের অভিযোগ তুলে সংসদে বিরোধীদলের ওয়াকআউট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৮:২৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এবার বিরোধীদল জাতীয় সংসদে ‘বিশেষ কমিটির সমঝোতা ভঙ্গ’ ও ‘স্পিকারের নিরপেক্ষতা নিয়ে’ প্রশ্ন তুলে ওয়াকআউট করেছে ।

আজ শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যা সাতটা ৩৭ মিনিটের দিকে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের সদস্যরা অধিবেশন কক্ষ থেকে বের হয়ে যান।

বিরোধী দলের অভিযোগ, সংসদের বিশেষ কমিটি অন্তর্বর্তী সরকারের সময়ে জারি হওয়া অধ্যাদেশ নিয়ে যে সমঝোতায় পৌঁছেছিল, সরকার তা ‘মানেনি’। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল হুবহু পাসের সুপারিশ থাকার পরও অধিবেশনে ৮ ধারায় ৩টি সংশোধনী এনে তা সংশোধিত আকারে পাস করা হয়।

অধিবেশনে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল ২০২৬ সংশোধিত আকারে পাস হওয়ার অভিযোগ নিয়ে সরকারি দল, বিরোধী দল, চিফ হুইপ, আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও স্পিকারের মধ্যে দীর্ঘ ‘বাক্যবিনিময়’ হয়।

ওয়াকআউটের সময় শফিকুর রহমান বলেন, ‘আজকে আমরা দুঃখ নিয়ে সংসদ থেকে ওয়াকআউট করছি।’

তিনি সরকারি দলের বিরুদ্ধে ‘বিশ্বাসভঙ্গের’ অভিযোগ তোলেন। সেইসাথে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ‘নিরপেক্ষতা হারিয়েছেন’ বলেও অভিযোগ করেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বিশ্বাসভঙ্গের অভিযোগ   সংসদ   বিরোধীদলের ওয়াকআউট  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close