শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম সংগ্রহ সামিনা পারভিনের
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৮:৪৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভিন পলি।

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে মনোনয়ন ফরম বিক্রি ও জমা গ্রহণ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শুক্রবার (১০ এপ্রিল) বিকালে নয়া পল্টন বিএনপি কার্যালয় থেকে তিনি এ ফরম সংগ্রহ করেন।

পত্নীতলা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম বলেন, “নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভিন পলি সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।”

তিনি আরও বলেন, “দুঃসময়ে তিনি দলের নিবেদিতপ্রাণ হিসেবে কাজ করেছেন। ফ্যাসিস্ট সরকারের সময়ে নেতাকর্মীদের জেল, জুলুম ও নির্যাতনের সময় সব সময় পাশে থেকে তাদের পরিবারের খোঁজখবর নিয়েছেন। তাদের মামলার খরচ, জামিনের খরচ এবং অস্বচ্ছল নেতাকর্মীদের বাড়িতে বাজার খরচ পর্যন্ত দিয়েছেন। দুঃসময়ে নেতাকর্মীদের উজ্জীবিত রেখেছেন। নওগাঁ জেলা মহিলা দলকে সুসংগঠিত রেখে সকল কর্মসূচি মাঠে থেকে সফল করেছেন।”

তিনি আরও বলেন, “যেহেতু নওগাঁর পাঁচটি আসনেই বিএনপি মনোনীত এমপি নির্বাচিত হয়েছেন, নওগাঁ-২ আসনে সরকারের ইশতেহার বাস্তবায়নের লক্ষ্য পূরণে তাকে সংরক্ষিত নারী আসন দেওয়া হলে এলাকার উন্নয়নের ধারা আরও গতিশীল হবে। আমরা শতভাগ আশাবাদী দল তাকে আসনটি দেবে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  সংরক্ষিত   নারী আসন   মনোনয়ন   ফরম  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close