শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
কালিয়ায় কৃষকদের মাঝে ১০০ টাকা লিটারে ডিজেল বিক্রয়
নড়াইল (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৯:২১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নড়াইলের কালিয়া উপজেলায় কৃষকদের সুবিধার্থে ৫টি নির্দিষ্ট পয়েন্টে জ্বালানি তেল (ডিজেল) প্রতি লিটার ১০০ টাকা দরে বিক্রয় করা হচ্ছে। এসব পয়েন্টে ডিলারদের মাধ্যমে নিয়মিতভাবে তেল সরবরাহ নিশ্চিত করা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) বিকালে কালিয়া বাসস্ট্যান্ড এলাকায় মেসার্স তৌফিয়া স্টোরে কৃষকদের মাঝে জনপ্রতি ৫ লিটার করে ডিজেল বিক্রয় করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম এবং কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী।

কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. জিন্নাতুল ইসলাম জানান, উপজেলার নড়াগাতী এলাকায় বড়দিয়া বাজার ও যোগানিয়া বাজারে দুটি পয়েন্টে তেল বিক্রয় চলছে।

এছাড়াও কালিয়া উপজেলার কালিয়া ফিলিং স্টেশন, বাসস্ট্যান্ড ও চাচুড়ি পয়েন্টসহ বিভিন্ন এলাকায় কৃষকদের জন্য বিশেষভাবে তেল সরবরাহ করা হচ্ছে। অন্যদিকে সাধারণ যানবাহনের জন্য ফিলিং স্টেশনে স্বাভাবিকভাবে জ্বালানি তেল বিক্রয় অব্যাহত রয়েছে।

কৃষি কার্যক্রম সচল রাখতে এবং সেচ কাজে কোনো বিঘ্ন না ঘটাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে কৃষকরা নির্ধারিত দামে সহজেই ডিজেল সংগ্রহ করতে পারছেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  কালিয়া   কৃষক   ডিজেল বিক্রয়  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close