শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
শ্রেষ্ঠ থানার স্বীকৃতি পেল পঞ্চগড়ের বোদা থানা
বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ১০:৪৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় ফেব্রুয়ারি ২০২৬ মাসের জন্য শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে পঞ্চগড়ের বোদা থানা।

গত বুধবার (৮ এপ্রিল) সকালে পঞ্চগড় পুলিশ লাইন্স ড্রিল শেডে আয়োজিত সভায় এ স্বীকৃতি ঘোষণা করেন জেলার পুলিশ সুপার মো. রবিউল ইসলাম। থানাটির সফল নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোয়েল রানাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পুলিশ সুপার তার হাতে এ পুরস্কার তুলে দেন।

জানা যায়, আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ, গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও জনসেবায় অসামান্য ভূমিকা রাখায় বোদা থানা এ স্বীকৃতি পেয়েছে।

বিশেষ করে ময়দানদীঘিতে মাদকের বিরুদ্ধে পরিচালিত বিশেষ অভিযান এই সাফল্যের অন্যতম কারণ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। থানার সব সদস্যের নিরলস প্রচেষ্টা ও পেশাদারিত্ব এই সাফল্যের মূল চালিকা শক্তি।

শুক্রবার (১০ এপ্রিল) রাতে সম্মাননা গ্রহণ প্রসঙ্গে বোদা থানার ওসি মো. সোয়েল রানা বলেন, “এই স্বীকৃতি আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিল। এর সম্পূর্ণ কৃতিত্ব থানার অফিসার ফোর্সদের। তারা কাজ করছে বলেই শ্রেষ্ঠ হওয়া সম্ভব হয়েছে। আমি নতুন যোগদান করেছি, আমি চেষ্টা করছি এ ধারাবাহিকতা যেন বজায় থাকে।”

পঞ্চগড় জেলা পুলিশ সূত্র জানায়, মাসিক ভিত্তিতে থানাগুলোর কর্মদক্ষতা যাচাই-বাছাই করে এই পুরস্কার দেওয়া হয়, যা অন্যান্য থানাকেও ইতিবাচক প্রতিযোগিতায় উৎসাহিত করবে।

উল্লেখ্য, পঞ্চগড়ের দেবীগঞ্জ থানায় সোয়েল রানা ওসি থাকাকালীন তার নেতৃত্বে ধারাবাহিকভাবে ৭ বার শ্রেষ্ঠ হয়েছিল দেবীগঞ্জ থানা।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  শ্রেষ্ঠ থানা   স্বীকৃতি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close