মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
রাজনীতি
এনসিপির নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে দুই পক্ষের সংঘর্ষ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৮:২৫ এএম আপডেট: ১১.০৪.২০২৬ ৮:২৯ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকার ধামরাইয়ে নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানকে কেন্দ্র করে নেতা-কর্মীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে ধামরাই উপজেলার কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে কালামপুর বাসস্ট্যান্ডে এনসিপির প্রধান কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে ঢাকা জেলা উত্তরের কমিটির একটি অংশের নেতা-সমর্থকদের সঙ্গে ধামরাই উপজেলা শাখার নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে।

তবে ঢাকা জেলা উত্তরের কমিটির নেতা-কর্মীদের দাবি, উদ্দেশ্যপ্রণোদিতভাবে উপজেলা শাখার নেতা-কর্মীরা হামলার ঘটনা ঘটিয়েছে।

অপরদিকে ধামরাই শাখা এনসিপির নেতা-কর্মীদের দাবি, ধামরাই ঢুলিভিটা বাসস্ট্যান্ডে এনসিপির কার্যালয় থাকা সত্ত্বেও নতুন করে এনসিপির কার্যালয় করার কারণ জানতে চাওয়ায় এ হামলার ঘটনা ঘটেছে।

হামলার ঘটনায় এনসিপির ঢাকা জেলা উত্তরের আহ্বায়ক নাবিলা তাসনিদ বলেন, “এনসিপির ঢাকা জেলা উত্তরের কমিটি আত্মপ্রকাশের কারণে অনেকের ‘জুলাই ব্যবসা’ বন্ধ হয়ে যাবে। সেই ক্ষোভ থেকেই এ হামলার ঘটনা ঘটানো হয়েছে।”

তিনি আরও বলেন, ‘জুলাই নিয়ে ব্যবসা করলে এনসিপি কোনোভাবেই তা সমর্থন করবে না। যারা সাধারণ মানুষ ও জুলাই শহীদদের পরিবারের ওপর সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, এনসিপি তাদের সমর্থন করে না।’

অন্যদিকে এনসিপির ধামরাই উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী ইসরাফিল ইসলাম খোকন বলেন, ‘চলতি মাসের শুরুর দিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা জেলা উত্তরের কমিটি গঠন করা হয়েছে। গত ১৬ মাস ধরে ধামরাই ঢুলিভিটা এলাকায় এনসিপির কার্যালয় থেকে কার্যক্রম পরিচালিত হচ্ছে। হঠাৎ নতুন কার্যালয় উদ্বোধনের কারণ সম্পর্কে জানতে চাইলে এ হামলার ঘটনা ঘটে।’

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, ‘এনসিপির কার্যালয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত কেউ লিখিত কোনো অভিযোগ দেয়নি। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  এনসিপি   নতুন কার্যালয়   সংঘর্ষ  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close