শনিবার, ২৯ আগস্ট ২০২৬,
১৪ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম: নেপালের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩      বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি, তিন নম্বর সতর্ক সংকেত      বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদানের ইচ্ছা, নজর রাখছে ভারত      বিনা খরচে ১০ হাজার বাংলাদেশি কর্মী নিচ্ছে মালয়েশিয়া      পৃথিবীর সব দেশকে সতর্ক করল ইরান      মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় যুক্ত হলো ৩৩৮ বাংলাদেশি এজেন্সি      ডেঙ্গুতে নতুন করে ৩৪২ জন হাসপাতালে      
রাজধানী
সুবিধাবঞ্চিতদের পাশে ‘হেভা ফাউন্ডেশন’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ১:১৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজধানীর উত্তরাসহ ঢাকার বিভিন্ন এলাকায় ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে ‘হেভা ফাউন্ডেশন’। সংগঠনটির উদ্যোগে অসহায় মানুষের মাঝে নিয়মিতভাবে বিতরণ করা হচ্ছে খাবার, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় পোশাক।

ফাউন্ডেশনের চেয়ারম্যান হাসানুজ্জামানের তত্ত্বাবধানে একদল স্বেচ্ছাসেবক রাতের আঁধারে শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে এসব সহায়তা সামগ্রী পৌঁছে দিচ্ছেন। বিশেষ করে রাস্তার পাশে বসবাসকারী ছিন্নমূল মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে এই মানবিক সহায়তা।

ফাউন্ডেশনের চেয়ারম্যান হাসানুজ্জামান বলেন, “সমাজের অবহেলিত ও প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্য নিয়েই এ কার্যক্রম শুরু করা হয়েছে।”

তার আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে, যাতে অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা যায়।

কেকে/এলএ


মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close