সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      
দেশজুড়ে
গজারিয়ায় বীর মুক্তিযোদ্ধার ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ১:২২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়ায় বীর মুক্তিযোদ্ধা ওয়াহিদুজ্জামান নইমুলের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা।

শনিবার (১১ এপ্রিল) সকাল ১১টায় গজারিয়া উপজেলার মুক্তিযোদ্ধাদের পক্ষে ভবেরচর বাজারস্থ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ৩য় তলায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক সিরাজুল ইসলাম পিন্টু, সদস্য সচিব আব্দুল কাদের, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির মিন্টু, সদস্য মাহবুল আলম খান, আব্দুল সাত্তার ঢালী, আব্দুল গাফফার প্রমুখ।

সংবাদ সম্মেলনে সিরাজুল ইসলাম পিন্টু বলেন, “বাংলাদেশের স্বাধীনতায় মুক্তিযোদ্ধাদের কী অবদান তা আপনারা সবাই জানেন। একজন বীর মুক্তিযোদ্ধাকে এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও আওয়ামী লীগ নামধারী কতিপয় ব্যক্তি হত্যার উদ্দেশ্যে আক্রমণ করবে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বীর মুক্তিযোদ্ধা ওয়াহিদুজ্জামান নইমুলের অবস্থা বর্তমানে খুবই সংকটাপূর্ণ; তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে যা যা করা দরকার, আমরা তাই করব। আজ সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা একটি বার্তা দিলাম; এতে কাজ না হলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।”

সংবাদ সম্মেলনে মাহবুল আলম খান বলেন, “আমরা প্রশাসনের প্রতি আস্থাশীল। এ ঘটনায় দায়েরকৃত মামলায় ইতোমধ্যে একজন আসামি গ্রেপ্তার হয়েছে। আমরা বাকি আসামিদেরও দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”

বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী বলেন, “এ ঘটনায় দায়ের করা মামলায় একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”

প্রসঙ্গত, গত সোমবার (৩১ মার্চ) দুপুরে পূর্ব শত্রুতার জেরে বালুয়াকান্দি এলাকায় বীর মুক্তিযোদ্ধা মো. ওয়াহিদুজ্জামান নইমুলকে (৭৬) কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে একদল সন্ত্রাসী।

অভিযোগ রয়েছে, এই হামলায় নেতৃত্ব দিয়েছেন ছাত্রলীগ নেতা তুহিন। হামলায় মুক্তিযোদ্ধার একটি হাত ও একটি পা ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। আহত ওয়াহিদুজ্জামান নইমুল উপজেলার বালুয়াকান্দি গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:   বীর মুক্তিযোদ্ধা   হামলা   গ্রেপ্তারের   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close