শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ২:৩৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেছেন।

শনিবার (১১ এপ্রিল) সকালে রাজশাহী সার্কিট হাউজে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে রাসিক প্রশাসক এবং প্রতিমন্ত্রী কুশল বিনিময় করেন এবং রাজশাহীর সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন।

বিশেষ করে রাজশাহীতে ঝিমিয়ে পড়া শিল্প খাতকে গতিশীল করা এবং নতুন করে শিল্পায়নের সুযোগ সৃষ্টির বিষয়ে তারা দীর্ঘক্ষণ কথা বলেন।

বৈঠকে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন রাজশাহীতে বস্ত্র ও পাট খাতের সম্ভাবনাগুলো তুলে ধরেন।

তিনি উল্লেখ করেন, রাজশাহীতে নতুন শিল্পকারখানা স্থাপিত হলে এই অঞ্চলের বিশাল শিক্ষিত বেকার জনগোষ্ঠীর জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, যা স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

এ সময় প্রতিমন্ত্রী রাজশাহীর শিল্পায়নে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

তিনি জানান, বর্তমান সরকার শিল্পবান্ধব নীতি বাস্তবায়নে কাজ করছে এবং রাজশাহী অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে বস্ত্র ও পাট মন্ত্রণালয় বিশেষ গুরুত্ব দিচ্ছে।

সাক্ষাৎকালে সিটি কর্পোরেশন ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  প্রতিমন্ত্রী   রাসিক   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close