শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
বকশীগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি, জরিমানা ৫০ হাজার টাকা
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ২:৫৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার তিনানীপাড়া মেসার্স পরেশ চন্দ্র সাহা ফিলিং স্টেশনের সামনে অনুমোদনহীনভাবে পেট্রোল ও ডিজেল মজুদ রেখে সরকার নির্ধারিত দামের চেয়ে প্রায় দ্বিগুণ বেশি দামে বিক্রির দায়ে মো. জামরুল মিয়া নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) রাত ১০টার দিকে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বকশীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল হুসনা।

অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বকশীগঞ্জ তিনানীপাড়া ফিলিং স্টেশনের সামনে জামরুল মিয়া তার নিজস্ব দোকানে জ্বালানি তেল মজুদ রেখে অতিরিক্ত দামে বিক্রি করে আসছিলেন।

এর আগেও জামরুল মিয়ার দোকান থেকে ১২০ লিটার পেট্রোল উদ্ধার করে ১০ হাজার টাকা জরিমানা করে সতর্ক করেছিল উপজেলা প্রশাসন। প্রশাসনের সতর্কবার্তা তোয়াক্কা না করে পুনরায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করে আসছিলেন। একই সঙ্গে সরকার নির্ধারিত দামের তুলনায় দ্বিগুণ বেশি দামে জ্বালানি তেল বিক্রি করে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলে আসছিলেন।

এমন অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। অভিযানে অপরাধ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী জামরুল মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল হুসনা জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রি করায় জামরুল নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসব অনিয়ম ও তেল মজুদকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  জ্বালানি তেল   বিক্রি   জরিমানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close