শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      আপনার সাথে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি      
জাতীয়
দক্ষতার সঙ্গে জ্বালানি ও বিদ্যুৎ খাত পরিচালিত হচ্ছে : প্রতিমন্ত্রী মীর হেলাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৪:৫১ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে ফুটে উঠেছে ভবিষ্যৎ বাংলাদেশের চিত্র। বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা দেশের জ্বালানি সংকট, বর্জ্য ব্যবস্থাপনা, কার্বন নিঃসরণ কমানোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সৃজনশীল ও টেকসই সমাধান উপস্থাপন করেছে। তাদের চিন্তাভাবনায় ভবিষ্যৎ বাংলাদেশের সম্ভাবনা স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।’

শনিবার (১১ এপ্রিল) চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এবং ১০ম জাতীয় বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ তিনি এসব কথা বলেন। 

হাটহাজারী উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে অনুষ্ঠানে মীর হেলাল আরও বলেন, ‘সংকটকালেও জ্বালানি ও বিদ্যুৎ খাতে সরকারের সফল ব্যবস্থাপনায় বর্তমান বৈশ্বিক সংকটের মধ্যেও দক্ষতার সঙ্গে জ্বালানি ও বিদ্যুৎ খাত পরিচালিত হচ্ছে। অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ এখনো আনুষ্ঠানিকভাবে জ্বালানির মূল্য বৃদ্ধি না করায় সরকারের সাফল্য বিশেষভাবে প্রশংসিত হয়েছে।’

‘প্রচলিত ধারার বাইরে—দেশকেন্দ্রিক প্রজেক্টে শিক্ষার্থীদের অগ্রগতি লক্ষণীয়। আগের মতো শুধু রোবট বা স্বয়ংক্রিয় গাড়ি তৈরির প্রকল্পের পরিবর্তে শিক্ষার্থীরা এখন দেশ ও সমাজের সমস্যা সমাধানে মনোযোগী হয়েছে। এটি একটি ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দেয়।’

শিক্ষক, অভিভাবক ও উপজেলা প্রশাসনের প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম ও মূল্যবোধ গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক এবং উপজেলা প্রশাসনের ভূমিকা প্রশংসনীয়। তাদের সম্মিলিত প্রচেষ্টায় এমন ব্যতিক্রমধর্মী আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে।’

মীর হেলাল বলেন, ‘এই বিজ্ঞান মেলা শুধু একটি প্রদর্শনী নয়, বরং ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার এক অনন্য উদ্যোগ। শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও দেশপ্রেম আগামী দিনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

প্রতিমন্ত্রী পরে হাটহাজারী উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬’-এর স্টল পরিদর্শন করেন।
  
হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

প্রতিমন্ত্রী ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ও ১০ম জাতীয় বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন। এছাড়াও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে অসচ্ছল মহিলাদেরকে সেলাই মেশিন বিতরণ করেন।

কেকে/এমএ 


আরও সংবাদ   বিষয়:  দক্ষতার সঙ্গে   জ্বালানি   বিদ্যুৎ খাত   পরিচালিত   প্রতিমন্ত্রী মীর হেলাল  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close