শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      আপনার সাথে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি      
দেশজুড়ে
পূবাইলে মাইক্রোবাস চাপায় যুবদল নেতার স্ত্রী নিহত
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৭:১২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুর মহানগরীর পূবাইলের মিরের বাজার এলাকায় মাইক্রোবাস চাপায় ঘটনাস্থলেই এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আসমা আক্তার তৃষা পূবাইলের করমতলা এলাকার গাজীপুর মহানগর যুবদল নেতা আরিফ দেওয়ানের সহধর্মিণী। দুর্ঘটনায় তার সাথে থাকা দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় করমতলা হাসপাতালে নেওয়া হয়েছে।

শনিবার (১০ এপ্রিল) সকালে পূবাইলের মিরের বাজার রেলগেইট এলাকার এ দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আর্ট ক্লাস শেষে শিশুকে নিয়ে বাড়ি ফিরছিলেন আসমা আক্তার। তারা মিরের বাজার রেলগেইট এলাকায় পৌঁছালে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী মাইক্রোবাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয় আসমার।

দূর্ঘটনার পরপরই ঘাতক মাইক্রোবাস চালক গাড়ি ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, ‘ঘটনার পর লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  পূবাইল   মাইক্রোবাস চাপা   যুবদল নেতা   স্ত্রী নিহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close