শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
আলোকিত সমাজ গড়তে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব অপরিসীম : ব্যারিস্টার খোকন
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৮:২৪ পিএম আপডেট: ১১.০৪.২০২৬ ৮:২৬ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

নোয়াখালী-১ আসনের সংসদ সদ্য ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, “শিক্ষার আলোয় আলোকিত সমাজ গড়তে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব অপরিসীম।”

শনিবার (১১ এপ্রিল) বিকালে নোয়াখালীর চাটখিল কামিল মাদ্রাসায় বার্ষিক পুরস্কার বিতরণী এবং সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, “আমাদের সন্তানদের শুধু শিক্ষিত হলেই হবে না—তাদের নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধে বলিয়ান হয়ে দেশ প্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।”

মাদ্রাসা পরিচলনা পর্ষদের সভাপতি মো. সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন—সাবেক মেয়র ও পৌরসভা বিএনপির আহ্বায়ক মোস্তফা কামাল, সদস্য সচিব এহসানুল হক মাসুদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন টিপু, উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর, মাদ্রাসা পরিচালনা পরিষদের সদস্য ও ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশ-রায়েরবাগ শাখার এমডি ও সিইও আবুল হাসনাত মোরতাজা, মাদ্রাসার অধ্যক্ষ নুর মোহাম্মদ প্রমুখ।

অনুষ্ঠান শেষে ব্যারিস্টার খোকন মাদ্রাসার বার্ষিক প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিরতণ করেন। 

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  আলোকিত সমাজ   মাদ্রাসা শিক্ষা   ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close