শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      
দেশজুড়ে
সীতাকুণ্ডে সাইমুন হোটেলকাণ্ড : দেহ ব্যবসায়ের অভিযোগ আড়ালে, এখন টার্গেটে মঞ্চ নেতারা
হাকিম মোল্লা, সীতাকুণ্ড (চট্টগ্রাম)
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৯:৩৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় সাইমুন হোটেলকে কেন্দ্র করে ‘অনৈতিক কর্মকাণ্ড’ ধরার অভিযোগে শুরু হওয়া ঘটনার জেরে সংবাদ সম্মেলন করেছে পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতি। 

শনিবার (১১ এপ্রিল) দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন রফিক ধর্ষণ প্রতিরোধ মঞ্চের নেতা মো. আসাদসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ তুলেছেন। তবে ঘটনার শুরুতে উঠা হোটেলটিতে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগটি সংবাদ সম্মেলনে উঠে আসেনি।

হোটেলটিতে আদৌ এমন কোনো কার্যক্রম চলছিল কি না, সে বিষয়ে এখন পর্যন্ত কমিটির পক্ষ থেকে কোনো সুস্পষ্ট তদন্ত বা প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে সংবাদ সম্মেলনে কোনো তথ্য দেওয়া হয়নি। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে ঘটনাস্থলে পাওয়া নারী ও পুরুষের পরিচয় কিংবা তাদের বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তাও উল্লেখ করা হয়নি।

উল্টো লিখিত বক্তব্যে সাজ্জাদ হোসেন রফিক দাবি করেন, সোমবার (৬ এপ্রিল) মো. আসাদের নেতৃত্বে একটি দল সাইমুন হোটেলে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করে। তারা হোটেলের স্বাভাবিক পরিবেশ নষ্ট করে, ভাঙচুর চালায় এবং দায়িত্বরত ম্যানেজারকে মারধর করে।

সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি নাসির উদ্দিন ভূঁইয়াসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে বুধবার (৮ এপ্রিল) সীতাকুণ্ড প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ধর্ষণ প্রতিরোধ মঞ্চ ভিন্ন দাবি তোলে। সেখানে মঞ্চের নেতা মো. আসাদ অভিযোগ করেন, সীতাকুণ্ডের বিভিন্ন আবাসিক হোটেলে ব্যবসায়ের আড়ালে দেহ ব্যবসায় চলছে। গত সোমবার সাইমুন হোটেলে তাদের অভিযানের সময় একটি কক্ষ থেকে একজন নারী ও এক পুরুষকে পাওয়া যায়, যারা স্বামী-স্ত্রী নন বলে স্বীকার করেন; যার ভিডিওচিত্রও তাদের কাছে রয়েছে।

প্রসঙ্গত, গত সোমবার বিকাল আনুমানিক সাড়ে ৫টার দিকে সীতাকুণ্ড পৌরসদরের সাইমুন হোটেলে ঘটনাটির সূত্রপাত হয়। ধর্ষণ প্রতিরোধ মঞ্চের নেতা মো. আসাদের নেতৃত্বে কয়েকজন হোটেলে প্রবেশ করেন। একটি ভিডিওচিত্রে দেখা যায়, তারা হোটেলের একটি কক্ষ থেকে একজন নারী ও এক পুরুষকে পান, যারা নিজেদের স্বামী-স্ত্রী নন বলে স্বীকার করেন।

এ ঘটনাকে কেন্দ্র করে হোটেলের ভেতরে উত্তেজনা সৃষ্টি হয়। কিছুক্ষণ পর হোটেল মালিক ঘটনাস্থলে এসে মঞ্চের নেতাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। 

ভিডিওতে দেখা যায়, একপর্যায়ে আসাদকে কাঠের টুকরা দিয়ে মারধর করার জন্য তেড়ে আসেন হোটেলের ম্যানেজার।

খবর পেয়ে সীতাকুণ্ড বাজার ব্যবসায়ী দোকান মালিক সমিতির সভাপতি নাসির উদ্দিন ভূঁইয়া ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন রফিক ঘটনাস্থলে পৌঁছান। একই সময়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বিষয়টি সমাধানের জন্য রাত ৮টায় সীতাকুণ্ড থানায় সালিশের সিদ্ধান্ত হয়। 

তবে নির্ধারিত সময়ে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের নেতারা উপস্থিত থাকলেও বাজার সমিতির নেতৃবৃন্দ ও হোটেল মালিক সেখানে উপস্থিত হননি বলে জানা গেছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সীতাকুণ্ড   সাইমুন হোটেলকাণ্ড   দেহ ব্যবসায়  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close