সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
দেশজুড়ে
বুড়িচংয়ে দুই সন্তান রেখে প্রেমিকের সাথে পালালেন প্রবাসীর স্ত্রী
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৯:৪৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের কালাকচুয়া ডাকলাপাড়া গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সৌদি প্রবাসী ওমর ফারুকের স্ত্রী জান্নাতুল ফেরদৌসের বিরুদ্ধে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর মা রমুজা বেগম বুড়িচং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিবাগত রাতে পালিয়ে যান জান্নাতুল।

অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৯ সালে এক লাখ টাকা দেনমোহরে পারিবারিকভাবে ওমর ফারুক ও জান্নাতুল ফেরদৌসের বিয়ে হয়। তাদের সংসারে দুই ছেলে সন্তান রয়েছে। জীবিকার তাগিদে ওমর ফারুক দীর্ঘদিন ধরে সৌদি আরবে অবস্থান করছেন এবং নিয়মিত পরিবারের ভরণপোষণের জন্য অর্থ পাঠিয়ে আসছিলেন।

অভিযোগে আরও বলা হয়, ‘গত দেড় বছর ধরে গৃহবধূ জান্নাতুল ফেরদৌস মোবাইল ফোনে টিকটকের মাধ্যমে চান্দিনা উপজেলার বেলাশর গ্রামের আনিসুর রহমানের সাথে পরিচিত হন। একপর্যায়ে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে, যা পরবর্তী পরকীয়ায় রূপ নেয়।’

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে জান্নাতুল ফেরদৌস তিন ভরি স্বর্ণালঙ্কার (প্রায় ৬ লাখ টাকা মূল্য), নগদ ২ লাখ ৫ হাজার টাকা এবং ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী নিয়ে আনিসুর রহমানের সাথে অজ্ঞাত স্থানে পালিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।

পালানোর সময় তিনি বড় ছেলেকে (৫) ঘুমন্ত অবস্থায় রেখে ছোট ছেলেকে (২) সঙ্গে নিয়ে যান। পরে আত্মীয়-স্বজনের মাধ্যমে ছোট সন্তানকে তার বাবার পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়। বর্তমানে বড় সন্তান দাতির কাছে এবং ছোট সন্তান নানার বাড়িতে অবস্থান করছে।

এ বিষয়ে প্রবাসী ওমর ফারুক মুঠোফোনে বলেন, ‘আমি নিঃস্ব হয়ে গেলাম। আমার দুই সন্তান মা হারা হয়ে গেল। একজন রেমিট্যান্স যোদ্ধা হিসেবে আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

অভিযুক্ত আনিসুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া গেছে। 

চান্দিনা উপজেলার বেলাশর সিনেমা হল সংলগ্ন এলাকায় তার বাড়ি এবং তার পিতার নাম মো. ইউনুস।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বুড়িচং   প্রেমিকের সাথে পালানো   প্রবাসীর স্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close