শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
বাজিতপুরে ফেরিতে ওঠার সময় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে, যুবক নিহত
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ১০:৩১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রাক নদীতে পড়ে গেছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় ট্রাকের নিচে চাপা পড়ে আপন (৩৫) নামে যুবক নিহত হয়েছেন।

​শনিবার (১১ এপ্রিল) বিকালে উপজেলার পাটুলী ফেরিঘাটে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত আপন উপজেলার শাহপুর গ্রামের ইস্রাফিল মিয়ার ছেলে বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকালে পাটুলীঘাট থেকে ফেরিতে ওঠার চেষ্টা করছিল একটি মালবাহী ট্রাক। এ সময় ট্রাকটি ফেরিতে ওঠার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সেটি উল্টে সরাসরি নদীতে পড়ে যায়। দুর্ভাগ্যবশত, সে সময় ঘাটে থাকা আপন ট্রাকটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শহিদুল্লা বলেন, ‘খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেলে ট্রাকচাপায় আপন নামের এক যুবককের মৃত্যু হয়। বর্তমানে পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বাজিতপুর   ফেরি   ট্রাক   নিয়ন্ত্রণ হারানো   নদী   যুবক নিহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close