শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      
দেশজুড়ে
মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা এমপি বাবুলের
আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ১১:০২ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মাদক, জুয়া ও ক্যাসিনোর বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা দিয়েছেন লালমনিরহাট-২ (আদিতমারী-কালিগঞ্জ) আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল।

শনিবার (১১ এপ্রিল) রাতে লালমনিরহাটের আদিতমারী উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় এ ঘোষণা দেন তিনি

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাদক প্রতিরোধ করা না গেলে যুবসমাজ ধ্বংস হয়ে যাবে। তাই মাদক উৎপাদন, পাচার, বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদক, জুয়া ও ক্যাসিনো নির্মূলে কঠোরভাবে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদারের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিকের সঞ্চালনায় সভায় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা বক্তব্য রাখেন।

এমপি বাবুল বলেন, সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে তার নির্বাচনী এলাকায় পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। তিনি পুলিশের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দায়িত্ব পালনে গাফিলতি হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। রাষ্ট্র, সমাজ ও পরিবার—সবার সম্মিলিত প্রচেষ্টায়ই মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব।

সভায় তিনি অবকাঠামোগত উন্নয়ন নিয়েও কথা বলেন। আগামী পাঁচ বছরে এলাকার কোনো রাস্তা কাঁচা থাকবে না বলে আশ্বাস দেন তিনি। জনপ্রতিনিধিদের নিজ নিজ এলাকার সমস্যা চিহ্নিত করে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

সার ও তেলের বাজার পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, দেশে এ মুহূর্তে কোনো সংকট নেই, বরং কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে।

তিনি ধর্মীয় সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করে বলেন, “ধর্ম যার, রাষ্ট্র সবার”—এই নীতিতে সবাইকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close