সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      
জাতীয়
নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ১২:৪৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শেরপুর ও বগুড়ার উপ-নির্বাচনে বিজয়ী নবনির্বাচিত দুই এমপি ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন।

রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনের চতুর্থ তলায় স্পিকারের কক্ষে এই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নবনির্বাচিত শেরপুর-৩ আসনের মাহমুদুল হক রুবেল এবং বগুড়া-৬ আসনের রেজাউল করীম বাদশাকে শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণের পর দুই সংসদ সদস্য রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন এবং স্পিকারের সঙ্গে করমর্দন করেন।

শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল, প্রধান হুইপ নুরুল ইসলাম মনি, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, হুইপ মিয়া নুরুউদ্দিন আহম্মেদ অপু এবং এবিএম আশরাফ উদ্দিন উপস্থিত ছিলেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিব গোলাম সরওয়ার ভূঁইয়া।

প্রসঙ্গত, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টি আসনে নির্বাচন সম্পন্ন হয়েছিল। শেরপুর-৩ আসনে একজন বৈধ প্রার্থীর মৃত্যুর কারণে নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।

পরবর্তীতে ঢাকা-১৭ এবং বগুড়া-৬ আসনে বিজয়ী তারেক রহমান বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন। গত ৯ এপ্রিল স্থগিত থাকা শেরপুর-৩ এবং বগুড়া-৬ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

গতকাল বিজয়ী দুই সদস্য মাহমুদুল হক রুবেল এবং রেজাউল করীম বাদশা এর গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  নবনির্বাচিত   এমপি   শপথ গ্রহণ   
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close