শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ রাজধানীর চার বারে অভিযান      ● বঙ্গোপসাগরকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে রাখতে চায় বাংলা‌দেশ : মুনীরুজ্জামান      ● গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে, আটকে পড়া ৬৯ শ্রমিক উদ্ধার      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬০৮      ● ২৪ ঘণ্টায় হামে ৮ জনের প্রাণহানি      ● হা‌সিনাকে আশ্রয় দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না : দীনেশ ত্রিবেদী      ● আলেম সমাজকে অঘটনের দায়ে কাঠগড়ায় দাঁড় করানো হয় : শফিকুর রহমান      
দেশজুড়ে
সিরাজগঞ্জে হাম আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু
এইচ এম আলমগীর কবির, সিরাজগঞ্জ
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ১:১৫ পিএম
শিশু মালিহা বিনতে মাহফুজ। ছবি : খোলা কাগজ

শিশু মালিহা বিনতে মাহফুজ। ছবি : খোলা কাগজ

সিরাজগঞ্জে হামের উপসর্গ নিয়ে মালিহা বিনতে মাহফুজ (১৭ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১২ এপ্রিল) সকালে ঢাকার শ্যামলী শিশু হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মালিহা উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের ভয়ানগর গ্রামের মো. মুকুল হোসেনের মেয়ে এবং সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সবিতা প্লাবনী সুইটির নাতনি।

পরিবার সূত্রে জানা যায়, কিছুদিন আগে হামে আক্রান্ত হলে প্রথমে তাকে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার শ্যামলী শিশু হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রায় ২০ দিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।

শিশুটির মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় এলাকাবাসীও গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  সিরাজগঞ্জ   হাম আক্রান্ত   শিশুর মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close