রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
নারায়ণগঞ্জে প্রথমবার পালিত হলো পাহাড়ি ‘বৈসাবি বিঝু উৎসব’
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ১:২৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

প্রথমবারের মতো নারায়ণগঞ্জে বসবাসরত পাহাড়ি জনগোষ্ঠীর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো তাদের ঐতিহ্যবাহী বৈসাবি বিঝু উৎসব। পার্বত্য চট্টগ্রাম থেকে আগত চাকমা, মারমা ও ত্রিপুরাসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের অংশগ্রহণে উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে।

রোববার (১২ এপ্রিল) ভোর ৬টা থেকে শীতলক্ষ্যা নদীর পূর্ব পাশে একটি বর্ণাঢ্য র‍্যালি ও আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। পরে শীতলক্ষ্যা নদীতে ফুল ভাসিয়ে সকলের মঙ্গল কামনা করা হয়।

পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠীর অন্যতম প্রধান সামাজিক ও সাংস্কৃতিক উৎসব হলো বৈসাবি, যা চাকমাদের বিজু, মারমাদের সাংগ্রাই এবং ত্রিপুরাদের বৈসু-এই তিনটি উৎসবের সম্মিলিত রূপ। নতুন বছরকে বরণ এবং পুরোনো বছরের বিদায় জানাতেই এই উৎসব উদযাপিত হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী নারী ও পুরুষরা জানান, জীবিকার তাগিদে তারা নারায়ণগঞ্জের কাচপুর ও আশপাশের এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেন। পহেলা বৈশাখে সীমিত ছুটি থাকায় নিজ নিজ এলাকায় গিয়ে উৎসব উদযাপন করা সম্ভব হয় না। তাই এবার প্রথমবারের মতো নারায়ণগঞ্জেই ছোট পরিসরে হলেও বিঝু উৎসব পালন করতে পেরে তারা আনন্দিত।

আয়োজক কমিটির উপদেষ্টা সুমিত বড়ুয়া বলেন, ‘নারায়ণগঞ্জে কর্মরত যেসব পাহাড়ি জনগোষ্ঠীর মানুষ এই উৎসবে বাড়ি যেতে পারেন না, তাদের কথা বিবেচনা করেই এই আয়োজন করা হয়েছে। প্রথমবারের মতো এ উৎসব আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। প্রশাসনসহ সকলের সহযোগিতা পেয়েছি। নতুন বছর সবার জন্য শুভ ও সুন্দর হোক, এই প্রত্যাশাই করি।’

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  নারায়ণগঞ্জ   পাহাড়ি   ‘বৈসাবি বিঝু উৎসব’  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close