শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
শেরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পে ৫ শতাধিক রোগীকে চিকিৎসা প্রদান
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ২:২৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বগুড়ার শেরপুর উপজেলায় অসহায় ও দুস্থ মানুষের স্বাস্থ্যসেবায় টিএমএসএস মেডিকেল কলেজ ও রাফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ এপ্রিল) সকাল ১০টা থেকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের খন্দকার টোলা হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপী এই চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হয়।

উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক ও শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আরিফুল ইসলামের সার্বিক সহযোগিতায় এই ক্যাম্পের আয়োজন করা হয়।

সকাল থেকেই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে কয়েকশ রোগী মাদ্রাসা প্রাঙ্গণে ভিড় জমান। ক্যাম্পে আগত প্রায় ৫০০ রোগীকে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে পরামর্শ ও ব্যবস্থাপত্র দেওয়া হয়। সেবার পাশাপাশি রোগীদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়।

ক্যাম্পে মূলত গাইনি (স্ত্রীরোগ), মেডিসিন, চক্ষু ও অর্থোপেডিক (হাড়-জোড়া) বিভাগের চিকিৎসাসেবা দেওয়া হয়।

এই মেডিকেল ক্যাম্পে প্রধান বিশেষজ্ঞ হিসেবে রোগীদের সেবা প্রদান করেন টিএমএসএস মেডিকেল কলেজ বগুড়ার বার্ন, প্লাস্টিক অ্যান্ড অ্যাস্থেটিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. সাজ্জাদ খন্দকার।

এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য মাহমুদুল হাসান লিটন, বিশিষ্ট সমাজসেবক শফি কামাল ও মারুফ সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সহযোগিতায় থাকা চেয়ারম্যান পদপ্রার্থী আরিফুল ইসলাম জানান, এলাকার দরিদ্র মানুষের সুচিকিৎসা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের মানবিক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। চিকিৎসাসেবা পেয়ে স্থানীয় সাধারণ মানুষ আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেছেন।

কেকে/এলএ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close