রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      
দেশজুড়ে
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন নিয়েছেন সাবেক এমপি বিলকিস
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ২:৫৬ পিএম
বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম। ছবি: প্রতিবেদক

বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম। ছবি: প্রতিবেদক

বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন।

শনিবার (১১ এপ্রিল) ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন। এর আগে শুক্রবার একই স্থান থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।

বিলকিস ইসলাম বর্তমানে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি অষ্টম জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

সংসদ সদস্য থাকাকালীন সময়ে নীলফামারীর কিশোরগঞ্জে একটি মহিলা কলেজ এবং পানিয়ালপুকুর এলাকায় বেগম খালেদা জিয়া স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা করেন তিনি। এছাড়া যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও তিস্তা সেচ প্রকল্পের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডেও সম্পৃক্ত ছিলেন।

মনোনয়ন জমা দেওয়ার পর বিলকিস ইসলাম বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে তিনি নির্যাতনের শিকার হয়েছেন এবং দলের সকল আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন।

তিনি আরও বলেন, ‘বিএনপির চেয়ারপারসনের দায়িত্বে থাকা প্রধানমন্ত্রী তারেক রহমান তার কাজের মূল্যায়ন করবেন।’
 
মনোনয়ন পেলে এলাকার উন্নয়নের পাশাপাশি নারীর ক্ষমতায়নে তৃণমূল পর্যায়ে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close