শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
রাজনীতি
সংরক্ষিত নারী আসন
মনোনয়ন দিতে যেসব বিষয়ে গুরুত্ব দেওয়া হবে, জানালেন রিজভী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৩:২২ পিএম
রুহুল কবির রিজভী

রুহুল কবির রিজভী

যারা অতীতে নির্যাতনের শিকার হয়েছেন, মিথ্যা মামলায় অভিযুক্ত হয়েছেন, শিক্ষাগত যোগ্যতা ও কথা বলার দক্ষতা আছে এমন—নারী নেত্রীদের মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ রোববার (১২ এপ্রিল) ঢাকা দক্ষিণ সিটির নয়া পল্টনে দলের প্রধান কার্যালয়ে সংরক্ষিত নারী আসনের ফরম বিক্রির তৃতীয় দিনে তিনি এ কথা বলেন।

রুহুল কবির আরও বলেন, ‘বিগত সময়ে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা, শিক্ষাগত যোগ্যতা, বক্তব্য দেওয়ার সক্ষমতা এবং সামগ্রিক মেধার ভিত্তিতেই প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।’
  
সংগীতশিল্পী কনক চাপা শনিবার (১১ এপ্রিল) ফরম সংগ্রহ করতে এলে তৃণমূল পর্যায়ের কিছু নারী নেত্রীর বিরূপ প্রতিক্রিয়ার বিষয়ে জানতে চাইলে রিজভী বলেন, ‘বিশ্বের অনেক দেশেই সরাসরি মাঠের রাজনীতিতে সক্রিয় না থাকলেও তারকা খ্যাতিকে মূল্যায়ন করা হয়। তবে এ ঘটনায় যারাই খারাপ আচরণ করেছেন, তা গ্রহণযোগ্য নয়।’
 
তৃতীয় দিনেও সকাল থেকে বিভিন্ন তৃণমুল থেকে নারী নেত্রীরা ফরম সংগ্রহ করছেন। রোববারও বিকাল ৪টা পর্যন্ত ফরম বিক্রি ও কমা নেওয়া হবে। গত দুই দিনে সংরক্ষিত আসনে ১ হাজার ২৫টি ফরম বিক্রি হয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মনোনয়ন   গুরুত্ব দেওয়া   রিজভী  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close