শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
ঈশ্বরগঞ্জে ট্রান্সফরমার চুরি, অন্ধকারে ৩০০ পরিবার
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৩:২৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রহমতগঞ্জ মাজার এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় ৩০০টি পরিবার বিদ্যুৎবিহীন হয়ে চরম দুর্ভোগে পড়েছে।

জানা যায়, গভীর রাতে দুর্বৃত্তরা মাজার সংলগ্ন এলাকার ট্রান্সফরমারটি খুলে এর গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ নিয়ে যায়। সকালে বিদ্যুৎ না থাকায় এলাকাবাসী বিষয়টি টের পান। হঠাৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও দৈনন্দিন কাজকর্মে ব্যাপক বিঘ্ন সৃষ্টি হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, এত বড় একটি ট্রান্সফরমার কীভাবে চুরি হলো তা নিয়ে প্রশ্ন উঠেছে। নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকির অভাবকেই দায়ী করছেন তারা।

এলাকার বাসিন্দা রবিন মিয়া বলেন, ‘মেইন রোডের পাশ থেকে এভাবে ট্রান্সফরমার চুরি হওয়া খুবই দুঃখজনক। আমরা প্রায় ৩০০ পরিবার এখন বিদ্যুৎহীন। দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের দাবি জানাচ্ছি।’

এ বিষয়ে আবাসিক প্রকৌশলী ও উপবিভাগীয় প্রকৌশলী হামজা ইমাম বলেন, ‘নতুন ট্রান্সফরমার প্রতিস্থাপনের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সাম্প্রতিক সময়ে এ ধরনের চুরি বেড়েছে। এলাকাবাসীর সচেতনতা ও পুলিশি তৎপরতা আরও বাড়ানো প্রয়োজন।’

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, ‘ট্রান্সফরমার চুরির বিষয়টি আমরা জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে।’

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close