শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
সংরক্ষিত নারী আসনে মনোনয়ন নিয়েছেন তাসমিন ওপেল
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৩:৪০ পিএম
নীলফামারী জেলা মহিলা দলের সভাপতি তাসমিন ফৌজিয়া ওপেল। ছবি: প্রতিবেদক

নীলফামারী জেলা মহিলা দলের সভাপতি তাসমিন ফৌজিয়া ওপেল। ছবি: প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন নীলফামারী জেলা মহিলা দলের সভাপতি তাসমিন ফৌজিয়া ওপেল।

শনিবার (১১ এপ্রিল) ঢাকাস্থ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন তিনি।

তাসমিন ওপেল জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবেও রয়েছেন। এছাড়া জাসাস জেলা কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন দীর্ঘদিন।

নীলফামারী জেলা শিল্পকলা একাডেমির সিনিয়র প্রশিক্ষক এবং বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশে বেতারে এ গ্রেটের শিল্পি তিনি।

ছাত্রজীবন থেকে জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ ছিলো তার। এরশাদ বিরোধী গণঅভ্যুত্থানে প্রত্যক্ষ অংশ নিয়েছিলেন তিনি।

তাসমিন ফৌজিয়া ওপেল জানান, দীর্ঘ ১৭বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে মাঠে সক্রিয় অংশ গ্রহণ ছিলো আমার। ঢাকার রাজপথেও ছিলাম। হয়েছে মামলাও।  

তিনি বলেন, ‘১৯৯২সালে জাতীয় শিক্ষা পদক পেয়েছিলাম আমি। সংরক্ষিত নারী আসনে আমাকে মনোনয়ন দেয়া হলে এলাকার ও নারীর উন্নয়নে বিশেষ ভুমিকা রাখতে সচেষ্ট থাকবো।’

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close