শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
রাসিকে বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে নেদারল্যান্ডসের সুইপ স্মার্টের সঙ্গে মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৫:৫৭ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে নেদারল্যান্ডসের প্রতিষ্ঠান সুইপ স্মার্টের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ এপ্রিল) রাজশাহী নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত নগর সভাকক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিকের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

সভায় নগরীর বর্জ্য সংগ্রহ, পরিবহন ও ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার, কার্যকর পরিকল্পনা গ্রহণ এবং টেকসই সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সুইপ স্মার্টের প্রতিনিধিরা আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি, ডিজিটাল মনিটরিং ব্যবস্থা এবং পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরেন।

এ সময় রাসিক কর্তৃপক্ষ নগরবাসীর জন্য উন্নত ও টেকসই সেবা নিশ্চিত করতে এসব প্রযুক্তির সম্ভাব্য প্রয়োগ নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন এবং ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ বাস্তবায়নে আগ্রহ প্রকাশ করেন।

সুইপ স্মার্টের পক্ষে সভায় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর নীলস ভ্যান ডেন হুক, কনসালট্যান্ট স্যান্ডি ইন্দ্রিয়ানা, চিফ কোঅর্ডিনেটর লেফটেন্যান্ট কর্নেল এ টি এম মুজিবুল আলম (অব.) এবং ইঞ্জিনিয়ার কনসালট্যান্ট আহসানউল্লাহ দেওয়ান।

অন্যদিকে রাসিকের পক্ষে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব সোহেল রানা, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ডলার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমন, নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) সুব্রত কুমার সরকার, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু এবং সহকারী প্রকৌশলী মীর শাহরিয়ার পরাগসহ অন্যান্য কর্মকর্তারা।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close