রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      
দেশজুড়ে
টঙ্গীতে অপপ্রচারের প্রতিবাদে প্রবাসীর পরিবারের সংবাদ সম্মেলন
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৬:৩৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

শিল্প নগরী টঙ্গীতে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ও জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ইসরাত জাহান নামে এক প্রবাসীর পরিবার।
 
রোববার (১২ এপ্রিল) বিকালে স্থানীয় উত্তর খাঁ পাড়া রোড এলাকায় ভুক্তভোগীর বাসভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইসরাত জাহান বলেন, ‘আমার স্বামী জাফর ইকবাল একজন প্রবাসী। টঙ্গীর আউচ পাড়া এলাকায় তার পিতার নামে ৪.১২৫ শতাংশ সম্পত্তি আছে। যা নিয়ে বিজ্ঞ আদালতে একটি মামলা চলমান আছে। ১২ এপ্রিল একটি দৈনিক পত্রিকায় ও অনলাইন ভার্সনে আমাকে সন্ত্রাসী আখ্যা দিয়ে একটি সংবাদ প্রকাশিত হয় যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। প্রচারিত সংবাদে দাবী করা হয় টঙ্গীতে সন্ত্রাসী ইসরাত জাহান ও পিন্টু গং কতৃক ওয়ারিশ আনা জমি বিজ্ঞ আদালতের ১৪৫ ধারা ভঙ্গ করে দখলের পায়তারা করা হচ্ছে। যা সম্পূর্ণ মিথ্যা ও গুজব।’

তিনি আরও বলেন, ‘আমি একজন গৃহিনী, একটি পক্ষ পরিকল্পিতভাবে আমাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করতে উদ্দেশ্যে প্রনদিতভাবে এই ধরনের সংবাদ প্রচার করছে। আমার নিকট আত্মীয়রা অনৈতিক সুবিধা আদায়ের লক্ষ্যে এই ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। তারা আমাকে বিভিন্নভাবে ভয় ভিত্তি প্রদর্শন করছেন। বর্তমানে আমি আমার সন্তান নিয়ে আতঙ্কের মধ্যে দিন যাপন করছি। পরিশেষে প্রশাসন ও সরকারের সুদৃষ্টি কামনা করেন ভুক্তভোগী পরিবার।’

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close