সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      
জাতীয়
এলজিইডি-ক্রিলিকের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৬:৪৯ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে বাস্তবায়নাধীন ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং প্রজেক্টের (ক্রিম্প) আওতাধীন ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার (ক্রিলিক) আয়োজিত নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম (কেএমএস) উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ বিষয়ক ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ এপ্রিল) এলজিইডি সদর দপ্তরের সেমিনার কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

কর্মশালায় সভাপতিত্ব করেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিকের পরিচালক মো. আজহারুল ইসলাম। 

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এলজিইডির প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সঠিক তথ্য ও উপাত্তের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে ক্রিলিকের এই নলেজ ম্যানেজমেন্ট সিস্টেমটি এলজিইডির প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে একটি মাইলফলক হিসেবে কাজ করবে। এর মাধ্যমে প্রকৌশলী ও গবেষকগণ অতি দ্রুত কারিগরি জ্ঞান আদান-প্রদান করতে পারবেন, যা ভবিষ্যতে টেকসই ও জলবায়ুসহিষ্ণু অবকাঠামো নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

কর্মশালায় অ্যাসাইনমেন্টের জন্য নিযুক্ত পরামর্শক প্রতিষ্ঠান অ্যাডি সফট লিমিটেডের সফটওয়ার ডেভেলপার মো. শাহনেওয়াজ রাসেল, এজিএম মো. শরিফুল ইসলাম, প্রজেক্ট ম্যানেজার মো. নিয়ামত উল্লাহ নলেজ ম্যানেজমেন্ট সিস্টেমের (কেএমএস) লক্ষ্য, উদ্দেশ্য, বাস্তবায়ন পদ্ধতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। 

ইনসেপশন কর্মশালায় উপস্থিত অংশগ্রহণকারীদের মূল্যবান মতামত গ্রহণের মাধ্যমে এই সিস্টেমটিকে আরও কার্যকর ও টেকসই হিসেবে গড়ে তোলা এই আয়োজনের প্রধান লক্ষ্য ছিলো।

কর্মশালায় এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দা আসমা খাতুন, কাজী সাইফুল কবীর, মো. ওয়াহিদুজ্জামান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আখতার হোসেন, মো. গোলাম ইয়াজদানী, ক্রিম্প-ক্রিলিকের প্রকল্প পরিচালক মো. আব্দুল খালেক, ক্রিলিকের সিনিয়র নির্বাহী প্রকৌশলী মো. লতিফ হোসেন, নির্বাহী প্রকৌশলী ফাতেমা ইসমত আরা, সহকারী প্রকৌশলী অর্পণ পাল উপস্থিত ছিলেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  এলজিইডি   ক্রিলিক   ইনসেপশন কর্মশালা  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close