সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
জাতীয়
অন্তর্বর্তী সরকারের তড়িঘড়ির অধ্যাদেশ নিয়ে রাজনীতি করছে বিরোধী দল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৬:৫৯ পিএম আপডেট: ১২.০৪.২০২৬ ৭:০৪ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

অন্তবর্তী সরকারের তড়িঘরি করে জারি করা কিছু অধ্যাদেশ নিয়ে বিরোধী দল রাজনীতি করতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 

রোববার (১২ এপ্রিল) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘জাতীয় সংসদে উত্থাপিত ১৩৩টি অধ্যাদেশ’ বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন। 

প্রেস ব্রিফিংয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘গুম, মানবাধিকার, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা করে আরও ভালো আইন করা হবে।’

‘এসব অধ্যাদেশে যা ছিল, সেখানে সবই যে ঠিক ছিলো তা না। আমি নিজেই গুমের শিকার। গুম নিয়ে ভালো আইন হবে।’ 

তিনি আরও বলেন, ‘সংসদে বিরোধী দল বেশ কয়েকবার ওয়াকআউট করেছেন। সংসদের বিধি অনুযায়ী সেটা করতেই পারেন। কিন্তু যেসব ইস্যুতে ওয়াকআউট করেছেন তা সঠিক ছিল না। সংসদের বাইরে তার ভুল তথ্য দিয়ে ব্রিফ করেছেন।’

‘বিরোদলীয় সেটা না বুঝেই প্রশ্ন করছে বাকিগুলো কোথায়? তারা যেসব অধ্যাদেশ নিয়ে নোট অব ডিসেন্ট দিয়েছিল, সেগুলো হুবুহু উত্থাপন করা হয়েছে।’

‘জুলাই স্মৃতি জাদুঘরের কিউরেটর স্বেচ্ছায় পদত্যাগ না করলে সেখানে রোজ কেয়ামত পর্যন্ত থাকার বিষয়টি ছিল। তবে সরকার সেটা সংশোধন করেছে। এটা নিয়ে সবাই মিলে আলোচনা করে পরবর্তীতে নতুন বিল আনা যেতে পারে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সংসদে যেসব বিল উত্থাপন হয়নি, তা সংশোধিত আকারে পরবর্তী কোনো অধিবেশনে উপস্থাপন করা হবে।’

তিনি আরও বলেন, ‘গণভোট অধ্যাদেশ অনুযায়ী ইসি নির্বাচন করেছে। সংবিধানের ১৪২ অনুচ্ছেদ অনুযায়ী এই গণভোট হয়নি। আমি নিজেই গণভোটের প্রস্তাব করেছি। তখন গণভোট অধ্যাদেশ হয়েছে। সে অনুযায়ী রাষ্ট্রপতি আদেশ জারি করেছেন—যে ক্ষমতা রাষ্ট্রপতির নেই। এ নিয়ে আদালতে রিটও হয়েছে। রাষ্ট্রপতি এমন কোনো আদেশ দিতে পারেন না, যা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।’

‘গণভোট অধ্যাদেশ অনুযায়ী গণভোট হয়েছে, এর বৈধতা আছে। নির্বাচন শেষ—এখন তো এ নিয়ে নতুন কোনো আইনের প্রয়োজন নেই। আবার যদি গণভোটের প্রশ্ন আসে, তখন গণভোট হবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  অন্তবর্তী সরকার   তড়িঘড়ির অধ্যাদেশ   রাজনীতি   বিরোধী দল  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close