মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার, তেল রপ্তানিতে সুখবর      এবার পাঁচ জেলায় বিজিবি মোতায়েন      
দেশজুড়ে
মহম্মদপুরে দুই শিশুকে বলাৎকার : লম্পট শহর আলী গ্রেপ্তার
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৮:১৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মাগুরার মহম্মদপুর উপজেলায় দুই শিশুকে বলাৎকার এবং সেই দৃশ্য মোবাইলে ধারণ করার অভিযোগে মো. শহর আলী মোল্যা (৩৫) নামে যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রযুক্তির সহায়তায় গুগল ফটোজের অটো-ব্যাকআপ ফিচারের মাধ্যমে এই রোমহর্ষক অপরাধের বিষয়টি প্রকাশ্যে আসে।

​মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জোকা গ্রামের দবির মোল্যার ছেলে শহর আলী তার প্রতিবেশী দুই শিশু আরমান ওরফে ভাদু (১০) ও আলিমুল ইসলামকে (১২) গত জানুয়ারি মাস থেকে বিভিন্ন সময়ে প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে বলাৎকার করে আসছিল। শুধু তাই নয়, লম্পট শহর আলী এই জঘন্য অপরাধের দৃশ্য নিজের স্মার্টফোনে ভিডিও করে রাখত এবং সেই ভিডিও দেখিয়ে শিশুদের ভয়ভীতি প্রদর্শন করত; যাতে তারা বিষয়টি কাউকে না বলে।

​ঘটনাটি নাটকীয় মোড় নেয়, যখন শহর আলীর ফোনে ব্যবহৃত জিমেইল অ্যাকাউন্টের মাধ্যমে ভিডিওগুলো ফাঁস হয়ে যায়। 

জানা গেছে, শহর আলীর ফোনে প্রতিবেশী আরাফাত হোসেনের একটি জিমেইল অ্যাকাউন্ট লগ-ইন করা ছিল। মোবাইলে ইন্টারনেট সংযোগ থাকা এবং গুগল ফটোজের অটো-ব্যাকআপ চালু থাকায় ধর্ষণের ভিডিওগুলো স্বয়ংক্রিয়ভাবে ওই জিমেইল অ্যাকাউন্টে জমা হয়। শুক্রবার (১০ এপ্রিল) আরাফাত হোসেন তার জিমেইল চেক করতে গিয়ে গুগল ফটোজে শিশুদের ওপর নির্যাতনের ওই ভিডিওগুলো দেখতে পান। পরে তিনি বিষয়টি শিশুদের অভিভাবকদের জানালে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

অভিভাবকদের অভিযোগের প্রেক্ষিতে মহম্মদপুর থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে জোকা গ্রাম থেকে অভিযুক্ত শহর আলীকে গ্রেপ্তার করে। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করা হয়, যেখানে অপরাধের একাধিক ভিডিও সংরক্ষিত ছিল।

​ঘটনার পর মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুজ্জামান প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেন। ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন এএসপি সাব্বির ও মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মামুন।

 প্রেস ব্রিফিংয়ে আশরাফুজ্জামান বলেন, ‘এটি একটি অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। প্রযুক্তির সূত্র ধরেই আমরা অপরাধীকে শনাক্ত ও গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আসামির মোবাইল থেকে ভিকটিম শিশুদের ওপর নির্যাতনের ভিডিও আলামত হিসেবে জব্দ করা হয়েছে। এই ঘটনায় শিশুদের অভিভাবক মো. আল আমিন মোল্যা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। অপরাধীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

​ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী এই জঘন্য অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। 

শহর আলীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মহম্মদপুর   শিশু বলাৎকার   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close