সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৭ জন      একদিনের সফরে বরিশালের পথে প্রধানমন্ত্রী      রাজধানীতে জলাবদ্ধতা      
জাতীয়
আলোচিত পুলিশ কর্মকর্তা কোহিনূর মিয়া হলেন অতিরিক্ত ডিআইজি
খোলা কাগজ প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৮:৩৯ পিএম
মো. কোহিনূর মিয়া

মো. কোহিনূর মিয়া

১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া আলোচিত পুলিশ কর্মকর্তা মো. কোহিনূর মিয়াকে পদোন্নতি দিয়েছে সরকার। তিনি অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক বা অতিরিক্ত ডিআইজি (গ্রেড-৪) পদে ভূতাপেক্ষ পদোন্নতি পেয়েছেন।

রোববার (১২ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদের স্বাক্ষরে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক উপপুলিশ কমিশনার (ডিসি, পশ্চিম) কোহিনূর মিয়াকে ২০১৫ সালের ৭ এপ্রিল থেকে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হলো। তিনি বিধি মোতাবেক বকেয়া বেতন-ভাতা পাবেন।

এর আগে, গত ৯ মার্চ রাষ্ট্রপতির পুনর্বিবেচনার আওতায় প্রায় ১৫ বছর আগের বরখাস্তের আদেশ বাতিল করে কোহিনূর মিয়াকে চাকরিতে পুনর্বহাল করে সরকার।

এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, তার বরখাস্তকরণের গুরুদণ্ডাদেশ পুনর্বিবেচনার আবেদন রাষ্ট্রপতি মঞ্জুর করেছেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। তার বরখাস্তকালকে চাকরিকাল হিসেবে গণ্য করে তাকে প্রাপ্য বকেয়া বেতন-ভাতাসহ অন্যান্য সুবিধা দেওয়ার কথাও প্রজ্ঞাপনে জানানো হয়।

দেড় দশক আগে ডিএমপির ডিসি ও ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) হিসেবে কর্মরত থাকার সময় বিতর্ক তৈরি করে সমালোচনার মুখে পড়েন বিসিএস ১২ ব্যাচের কর্মকর্তা কোহিনূর মিয়া। ২০০৯ সালের ৪ অক্টোবর আওয়ামী লীগ সরকারের আমলে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এরপর ২০১১ সালের ২২ ফেব্রুয়ারি তাকে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অবশেষে বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর তার বরখাস্তের আদেশ বাতিল করা হয়।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  আলোচিত পুলিশ কর্মকর্তা   কোহিনূর মিয়া   অতিরিক্ত ডিআইজি  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close