রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
আঠারবাড়ীতে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৮:৫৬ পিএম আপডেট: ১২.০৪.২০২৬ ৮:৫৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ৪ নম্বর আঠারবাড়ী ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বী মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। স্থানীয় সমাজসেবক মাহফুজুল ইসলাম ভুইয়া মামুনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ৩২০ জন শিক্ষার্থীর মাঝে খাতা, কলম, রাবার, পেন্সিল ও কাটার বিতরণ করা হয়।

রোববার (১২ এপ্রিল) বিকালে ময়মনসিংহ-৮ আসনের সাংসদ লুৎফুল্লাহেল মাজেদ বাবুর পক্ষ থেকে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। একই সঙ্গে অনুষ্ঠানে মাদক, জুয়া ও চাঁদাবাজি বিরোধী শপথ করানো হয় শিক্ষার্থী ও স্থানীয়দের।

আঠারবাড়ী ইউনিয়নের শ্রী শ্রী কালীবাড়ি মন্দির, শ্রী শ্রী শিববাড়ি মন্দির, শ্রী শ্রী জগদ্ধাত্রী মন্দির, শ্রী শ্রী দাশপাড়া মন্দির ও শ্রী শ্রী রাজিবপুর মন্দির এলাকার আশপাশের শিক্ষার্থীদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে শ্রী শ্রী কালিমন্দির কমিটির সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র বলেন, ‘শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নৈতিক শিক্ষা ও সামাজিক সচেতনতা গড়ে তোলা অত্যন্ত জরুরি। মাদক, জুয়া ও চাঁদাবাজির মতো সামাজিক ব্যাধি থেকে দূরে থাকতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

মাহফুজুল ইসলাম ভুইয়া মামুন বলেন, ‘আমি একটি শিক্ষিত সমাজ গড়তে চাই। সে লক্ষ্যেই নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের এমপি লুৎফুল্লাহেল মাজেদ বাবু ভাই ঈশ্বরগঞ্জকে একটি শিক্ষিত মডেল হিসেবে গড়ে তুলতে চান। আমিও তার পাশে থেকে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চাই।’

জানা যায়, মামুন দীর্ঘদিন ধরে আঠারবাড়ী ইউনিয়নে বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। তার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। অনেকেই ভবিষ্যতে তাকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  আঠারবাড়ী   সনাতন ধর্মাবলম্বী   শিক্ষার্থী   শিক্ষা উপকরণ বিতরণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close