রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: ভূরুঙ্গামারীতে গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা      পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন      বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল      ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মৌলভীবাজারে ১১ দলীয় ঐক্যের সমাবেশ
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ১০:১২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য। 

রোববার (১২ এপ্রিল) বিকালে শহরের দেওয়ানী মসজিদ এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুসুমবাগ পয়েন্টে সমাবেশে মিলিত হয়। 

সমাবেশে জোটের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

মৌলভীবাজার জেলা ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জেলা জামায়াতের আমীর এম শাহেদ আলীর সভাপতিত্বে সমাবেশে জোটভুক্ত বিভিন্ন দলের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা অভিযোগ করে বলেন, ‘২০২৪ সালের গণআকাঙ্ক্ষা ছিল একটি স্বাধীন, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে, নির্বাচনের মাত্র দুই মাস পরেই দাবি আদায়ের জন্য আমাদের রাজপথে নামতে হয়েছে। জুলাই বিপ্লবকে পুঁজি করে এবং জনগণের আবেগ ব্যবহার করে ক্ষমতায় আসার পর বর্তমান সরকার আবারো পরিকল্পিতভাবে ফ্যাসিবাদের পথে হাঁটছে।’

এম শাহেদ আলী বলেন, ‘বর্তমানে দেশে ফ্যাসিবাদের প্রতিধ্বনি শোনা যাচ্ছে। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ জাতীয় সংসদে ‘জুলাই সনদ’-এর আইনি স্বীকৃতির জন্য গণভোটের দাবি তুলেছেন। কিন্তু সরকার ৭০ ভাগ মানুষের ভোটাধিকারকে তোয়াক্কা না করে স্বৈরাচারী কায়দায় রাষ্ট্র পরিচালনা করছে।’

তিনি আরও বলেন, ‘স্বাধীনতার ৫৫ বছর পার হলেও দেশে বিচারহীনতার সংস্কৃতি রয়ে গেছে। আমরা আশা করেছিলাম, বিচার বিভাগ স্বাধীন হবে। কিন্তু সরকার বিচার বিভাগের ওপর আধিপত্য বিস্তার করে পূর্বের ন্যায় কলুষিত করার প্রক্রিয়া শুরু করেছে।’

সমাবেশে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক খালেদ হাসান, জেলা জামায়াতের সেক্রেটারি মো. ইয়ামীর আলী, এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়া, জেলা সেক্রেটারি রুহুল আমিন, যুগ্ম আহ্বায়ক ফারুক আলী, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সহ-সভাপতি আবুল কালাম ও সাধারণ সম্পাদক হিফজুর রহমান হেলাল।

উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. আলাউদ্দিন শাহ, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) জেলা সেক্রেটারি আব্দুল ওয়াহিদ, জামায়াতের পৌর আমির তাজুল ইসলাম, সদর উপজেলা আমীর মো. ফখরুল ইসলাম।

সমাবেশ থেকে অবিলম্বে ‘গণভোটের রায়’ কার্যকর করার এবং জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  গণভোটের রায়   বাস্তবায়ন   মৌলভীবাজার   ১১ দলীয় ঐক্য   সমাবেশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close