শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কিশোরগঞ্জে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ১০:২১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ১১ দলীয় ঐক্য কিশোরগঞ্জ জেলা।

রোববার (১২ এপ্রিল) বিকালে জেলা শহরের ঐতিহাসিক শহীদি মসজিদ চত্বর থেকে মিছিলটি বের হয়। 

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড়বাজার মোড়ে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। তারা বিভিন্ন দাবিসংবলিত ফেস্টুন ও ব্যানার বহন করেন। অংশগ্রহণকারীরা “গণভোটের রায় অমান্য করা চলবে না”, “জাস্টিস ফর হাদী”, “বিচার বিভাগ স্বাধীন করতে হবে”, “জুলাই সনদ বাস্তবায়ন চাই” ইত্যাদি নানা স্লোগান দেন।

সমাবেশে বক্তারা বলেন, ‘জনগণের মতামতের প্রতি সম্মান জানিয়ে দ্রুত গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে।’

পাশাপাশি, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত এবং ঘোষিত দাবিগুলো দ্রুত পূরণের আহ্বান জানান তারা।

বক্তারা উল্লেখ করেন, দেশের রাজনৈতিক ইতিহাসে ছাত্রসমাজ বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ১৯৫২ থেকে শুরু করে ১৯৬২, ১৯৬৯, ১৯৭১ ও ১৯৯০ সালের আন্দোলনে ছাত্রদের অবদান বারবার প্রমাণিত হয়েছে। 

তারা সতর্ক করে বলেন, ‘জনগণের মতামত উপেক্ষা করা হলে আবারও রাজপথে নামতে বাধ্য হবেন।’

সমাবেশ থেকে দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন এবং জনগণের রায়ের প্রতি সম্মান প্রদর্শনের জন্য সংশ্লিষ্টদের প্রতি দাবি জানানো হয়। 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  গণভোটের রায়   বাস্তবায়নের দাবি   কিশোরগঞ্জ   ১১ দলীয় ঐক্যে   বিক্ষোভ মিছিল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close