শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
জাতীয়
পররাষ্ট্র প্রতিমন্ত্রী
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ আটকে রাখা হবে না
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ১০:৩২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশি কোনও জাহাজ হরমুজ প্রণালিতে আটকে থাকবে না বলে নিশ্চিত করেছে ইরান। 

রোববার (১২ এপ্রিল) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

তিনি বলেন, বাংলাদেশি কোনও জাহাজ যদি আটকে থাকে, তাহলে তা ছেড়ে দেবে বলে আশ্বস্ত করেছে ইরান। এ সময় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংলাপ আয়োজন করায় পাকিস্তানকে সাধুবাদ জানান প্রতিমন্ত্রী। বলেন, ইরান ও যুক্তরাষ্ট্র যদি আলোচনায় ঐকমত্যে না পৌছায়, তাহলে সব দেশ ক্ষতিগ্রস্ত হবে।

শামা ওবায়েদ বলেন, যুদ্ধাবস্থায় যেন জ্বালানি সংকট না হয়, সে চেষ্টা করে যাচ্ছে সরকার। মধ্যপ্রাচ্যে যু্দ্ধের মধ‍্যেও বাংলাদেশকে স্বস্তির জায়গায় রাখার চেস্টা চলছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ


ভিন্ন এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, যুদ্ধাবস্থায় যারা বাংলাদেশি ফেরত আসতে চাচ্ছে, তাদের আসতে সহযোগিতা করবে। এসময় ইসরায়েলি হামলায় পর্যুদস্ত লেবাননে বাংলাদেশি মিশনও ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে বলে জানান তিনি।

প্রসঙ্গত, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকরের পর হরমুজ প্রণালি পার হওয়ার চেষ্টা করেছিল ‘বাংলার জয়যাত্রা’ নামের একটি বাংলাদেশি জাহাজ। তবে সেই জাহাজটিকে ইরানি কর্তৃপক্ষ আটকে দিয়েছে বলে অভিযোগ ওঠে। তাই নতুন করে হরমুজ দিয়ে বাংলাদেশি জাহাজ চলাচলে শঙ্কা দেখা দেয়।

এদিকে রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে হরমুজ প্রণালিতে নৌ-অবরোধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রণালিতে প্রবেশের চেষ্টা করা বা বের হতে চাওয়া সব জাহাজকে আটকে দিতে মার্কিন নৌবাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি। ফলে ইরান বাধা না দিলেও এখন নিশ্চিতভাবে হরমুজে বাংলাদেশের জাহাজগুলো নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  পররাষ্ট্র প্রতিমন্ত্রী   হরমুজ প্রণালি   বাংলাদেশি জাহাজ  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close