শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
ডোমারে দুই সন্তানের জননীর আত্মহত্যা
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ১০:৩৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারী জেলার ডোমার উপজেলায় সালমা বেগম (৪০) নামে দুই সন্তানের জননী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। 

রোববার (১২ এপ্রিল) সকালে উপজেলার হরিনচড়া ইউনিয়নের শেওটগাড়ী দোলাপাড়া এলকায় এই ঘটনাটি ঘটে।
 
সালমা বেগম একই এলাকার আলী হোসেনের কন্যা ও নীলফামারী সদর উপজেলার লক্ষীছাপ ইউনিয়নের সবুজপাড়া এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী।

স্থানীয়রা বলছেন, ‘পরকীয়ার ঘটনা জানাজানি হলে তিনি লোক লজ্জার ভয়ে আত্মহত্যার পথ বেছে নেন।’

স্থানীয়রা জানান, নীলফামারী সদর উপজেলার লক্ষীছাপ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সবুজ পাড়া এলাকার আজিজুল ইসলামের ছেলে দুই সন্তানের জনক মো. নুরন্নবীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে সালমা বেগমের। এক সপ্তাহ আগে সালমার বড় ছেলে এ ঘটনা জানতে পারলে সে বিষয়টি তার নানা বাড়িতে জানায়। পরে চার দিন আগে তার মামা গিয়ে তার মাকে তাদের বাড়িতে নিয়ে আসে। শনিবার (১১ এপ্রিল) সন্ধায় সালমার স্বামী আনোয়ার হোসেন তার শ্বশুর বাড়িতে আসে। এ সময় তাদের মধ্যে ঝগড়া বেধে যায়। পরে তার স্বামী রাতেই বাড়ি ফিরে যায় একাই। 

সকালে ঘুম থেকে উঠে নাস্তা খাওয়ার পর সালমা বেগম বাথরুমে যায়। সেখানেগলায় দড়ি বেঁধে সে আত্মহত্যা করে।

মামলার তদন্ত কর্মকর্তা কাওসার আলম বলেন, ‘এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য জেলার মর্গে পাঠানো হয়েছে।’ 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ডোমার   জননীর আত্মহত্যা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close