মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: রাজধানীর টেকনিক্যাল মোড়ে ককটেল বিস্ফোরণ      হামে প্রাণ গেল আরও তিন শিশুর, মোট মৃত্যু ৬৮৬      একযোগে ১৭ ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ      বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      
দেশজুড়ে
ভালুকায় বাবা-ছেলের বিরোধের জেরে গোলাগুলি, আহত তিন
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ১০:৪২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকা উপজেলায় বাবা ও ছেলের দীর্ঘদিনের বিরোধের জেরে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে বাবা, তার এক সহযোগী ও ছেলের পক্ষের এক যুবকসহ অন্তত তিনজন আহত হয়েছেন। 

রোববার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের নারিশের মোড় এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। 

এ ঘটনায় জিজ্ঞেসবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে এবং একটি ম্যাগজিন, ৬ রাউন্ড গুলি ও গুলির খোসা উদ্ধার করা হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, খোকা মিয়া ও তার ছেলে তোফায়েল আহমেদ রানার মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক বিরোধ চলছিল। ঘটনার দিন দুপুরে রানা তার অফিসে অবস্থান করছিলেন। এ সময় খোকা মিয়া সেখানে গিয়ে অফিস বন্ধ করতে বললে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে হামলা, অফিস ভাংচুর গুলির ঘটনা ঘটে। 

খোকা মিয়া ও তার ছেলে তোফায়েল আহমেদ রানার মধ্যে পারিবারিক ও ব্যবসায়িক বিষয় নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল। ঘটনার সময় আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছোড়া হয়। 

স্থানীয়রা জানান, ঘটনাস্থলে অন্তত দুই রাউন্ড গুলির শব্দ শোনা গেছে।

এ ঘটনায় খোকা মিয়া (৫০), তার সহযোগী খোকন (৪৫) ও রানার পক্ষের বখতিয়ার আহমেদ নাহিন (২৪) আহত হন। আহতদের মধ্যে দুই জনকে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মিনারা বলেন, ‘আহতরা গুলিবিদ্ধ হওয়ার দাবি করলেও প্রাথমিকভাবে শরীরে সরাসরি গুলির চিহ্ন পাওয়া যায়নি। তবে বিষয়টি নিশ্চিত হতে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।’

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, ‘পারিবারিক বিরোধ ও মতপার্থক্যের জেরে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় জিজ্ঞেসবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে এবং একটি ম্যাগজিন, ৬ রাউন্ড গুলি ও গুলির খোসা উদ্ধার করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ভালুকা   বাবা   ছেলের বিরোধ   গোলাগুলি   আহত তিন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close