শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ রাজধানীর চার বারে অভিযান      ● বঙ্গোপসাগরকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে রাখতে চায় বাংলা‌দেশ : মুনীরুজ্জামান      ● গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে, আটকে পড়া ৬৯ শ্রমিক উদ্ধার      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬০৮      ● ২৪ ঘণ্টায় হামে ৮ জনের প্রাণহানি      ● হা‌সিনাকে আশ্রয় দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না : দীনেশ ত্রিবেদী      ● আলেম সমাজকে অঘটনের দায়ে কাঠগড়ায় দাঁড় করানো হয় : শফিকুর রহমান      
দেশজুড়ে
সাংগ্রাই ও বিজু উৎসবে বান্দরবানে সেনাবাহিনীর উপহার প্রদান
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ১১:২৩ এএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

পার্বত্য জেলা বান্দরবানে বসবাসরত পাহাড়ী জনগোষ্ঠীর সাংগ্রাই ও বিজু উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে উপহার প্রদান করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) সকালে বান্দরবান সেনা জোনের আয়োজনে সেনা জোন প্রাঙ্গনে এই উপহার প্রদান করা হয়।

এ সময় জোন কমান্ডার এর পক্ষে উপস্থিত থেকে মারমাদের সাংগ্রাই ও চাকমাদের বিজু উৎসব উপলক্ষে বিভিন্ন পরিবারকে নগদ অর্থ প্রদান করেন বান্দরবান সদর জোনের জোনাল স্টাফ অফিসার মেজর এএসএম মাইদুল ইসলাম,(পিপিএম) ও লেফটেন্যান্ট এসএম সাব্বির আযম।

অনুষ্ঠানে বান্দরবানের বিভিন্ন পাড়ার মারমা, চাকমা ও বড়ুয়া সম্প্রদায়ের নারী ও পুরুষেরা উপস্থিত হয়ে এই নগদ অর্থ সহায়তা গ্রহণ করে।

প্রসঙ্গত, পার্বত্য জেলা বান্দরবানে যেকোন ধর্মের বড় ধর্মীয় উৎসবগুলোতে সেনাবাহিনীর পক্ষ থেকে এই ধরণের বিভিন্ন সহায়তা কার্র্যক্রম অব্যাহত রয়েছে, আর এই ধরণের উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close