শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
বুড়িচংয়ে তেলের পাম্পে দীর্ঘ লাইন, বাড়ছে ভোগান্তি
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ১২:৩৬ পিএম

সমগ্র বাংলাদেশের ন্যায় কুমিল্লার বুড়িচং উপজেলায় হঠাৎ করেই তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে। তেলের পাম্পগুলোতে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও যানবাহন চালকরা। বিশেষ করে মোটরসাইকেল চালকদের তেলের জন্য ঘণ্টার পর ঘণ্টা রোদে পুড়ে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে দেখা যাচ্ছে।

রোববার (১৩ এপ্রিল) বিকেলে বুড়িচং বাজারের মেসার্স আনোয়ার এন্ড সন্স ফিলিং স্টেশনে এমন চিত্র দেখা যায়।

লাইনে দাঁড়িয়ে থাকা এক স্কুল শিক্ষক জানান, আজ তিন ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি, জানি না শেষ পর্যন্ত তেল পাব কি না।

অন্য এক মোটরসাইকেল চালক ক্ষোভ প্রকাশ করে বলেন, তেলের অভাবে তাদের স্বাভাবিক কাজ ব্যাহত হচ্ছে। জরুরি প্রয়োজনেও গাড়ি বের করা যাচ্ছে না।

পাম্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, ডিপো থেকে তেলের বরাদ্দ কমিয়ে দেওয়ায় এই সংকটের সৃষ্টি হয়েছে। সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই ভিড় কমার সম্ভাবনা কম। তবে তারা চেষ্টা করছেন গ্রাহকদের মধ্যে সীমিতভাবে তেল বণ্টন করে পরিস্থিতি সামাল দিতে।

এদিকে জ্বালানি তেলের এই সংকটে স্থানীয় গণপরিবহন ও পণ্যবাহী ট্রাক চলাচলেও নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে।

সাধারণ মানুষের দাবি, দ্রুত এই সংকট নিরসনে প্রশাসন যেন কার্যকর ব্যবস্থা গ্রহণ করে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  তেল   পাম্প  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close