রোববার, ১২ জুলাই ২০২৬,
২৮ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১২ জুলাই ২০২৬
শিরোনাম: বন্যা পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদপ্তরের জরুরি নির্দেশনা      ভাঙ্গায় বাসচাপায় নিহত পাঁচ      ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত      রাতের মধ্যে চট্টগ্রামসহ ১৯ অঞ্চলে ঝড়ের আভাস      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      দেশে ২৫ হজার মিডওয়াইফ নিয়োগ দেয়া হবে: প্রধানমন্ত্রী      জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
দুর্নীতির সংবাদ প্রকাশ
সাংবাদিকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে গজারিয়ায় মানববন্ধন
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ১২:৪২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের এক কর্মচারীর প্রকাশ্যে ঘুষ গ্রহণের সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে গজারিয়া উপজেলার সাংবাদিক সমাজ।

সোমবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে দশটার দিকে গজারিয়া ভবেরচর বাসস্ট্যান্ড সংলগ্ন মোহাম্মদ আলী প্রধান প্লাজার সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে দৈনিক আমার দেশের গজারিয়া প্রতিনিধি মো. আমিরুল ইসলাম নয়ন বলেন, ‘ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে তিনি ঘুষের টাকা গ্রহণ করছেন। সাংবাদিকরা সঠিক তথ্য-প্রমাণের ভিত্তিতে ঘটনাটি সংবাদমাধ্যমে তুলে ধরেছেন। একজন চিহ্নিত ঘুষখোর সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করার সাহস পায় কীভাবে? তার খুঁটির জোর কোথায়?’

তিনি আরও বলেন, ‘এই মিজান বছরের পর বছর ধরে অপকর্ম চালিয়ে যাচ্ছে। আমাদের কাছে তার বিরুদ্ধে শত শত অভিযোগ রয়েছে। এই অসৎ কর্মচারীকে অনতিবিলম্বে বহিষ্কার করতে হবে। আগামী ৭ দিনের মধ্যে প্রশাসন ব্যবস্থা না নিলে আমরা কঠোর কর্মসূচি দেব। হাসপাতালের সামনে অবস্থান কর্মসূচি পালনসহ আমরা কলম বিরতিতে যাব।’

দৈনিক দেশ রূপান্তরের গজারিয়া প্রতিনিধি আজিজুল হক পার্থ বলেন, ‘অন্যায় করে ধরা পড়ার পরও তার দম্ভ কমেনি। আমরা জানতে চাই ঘুষখোর মিজান কি আইনের ঊর্ধ্বে? এখনো কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো না? মিজানের মতো যারা প্রশাসনের বিভিন্ন পদে বসে অপকর্মের সাম্রাজ্য তৈরি করেছেন সাংবাদিক সমাজ লেখনীর মাধ্যমে সেই সাম্রাজ্য গুঁড়িয়ে দেবে। মিজানকে নেপথ্যে থেকে যারা তাকে সাহস জোগাচ্ছে তাদেরও আইনের আওতায় আনতে হবে। আমরা আগামী সাত দিনের মধ্যে মিজানের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন দৈনিক সংবাদের নজরুল ইসলাম, দৈনিক ইত্তেফাকের জুয়েল দেওয়ান, দৈনিক স্বদেশ প্রতিদিনের মহিউদ্দিন আহমেদ, গ্লোবাল টেলিভিশনের এসএম নাসির উদ্দিন, দৈনিক যুগান্তরের আমজাদ হোসেন, দৈনিক আমার বার্তার মকবুল হোসেন, দৈনিক খোলা কাগজের মো. সাইফুল ইসলাম, দৈনিক আমাদের অর্থনীতির নেয়ামুল হক নয়ন, দৈনিক সকালের সময়ের আরিফুর রহমান সাগর, দৈনিক আলোকিত সকালের শাকিল আহমেদ, দৈনিক বাংলাদেশ সমাচারের ওসমান গনি, দৈনিক নব অভিযানের আবুল হোসেন, দৈনিক মাতৃভূমির খবরের রাজু আহমেদ, দৈনিক সময়ের কাগজের রাসেল সরকার এবং রাজধানী টেলিভিশনের মাসুদ আহমেদ প্রমুখ।

প্রসঙ্গত, গত ১০ মার্চ মুন্সীগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের স্টেনোটাইপিস্ট মিজানুর রহমানের ঘুষ গ্রহণের ভিডিওসহ সংবাদ স্থানীয় ও জাতীয় কয়েকটি পত্রিকায় প্রকাশিত হয়। এর জেরে বাংলাদেশ প্রতিদিনের মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি আবু সাঈদ ও এনটিভির প্রতিনিধি মঈনউদ্দিন আহমেদের বিরুদ্ধে ২৪ মার্চ মানহানি ও দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে আদালতে মামলা করেন মিজানুর রহমান।
কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close