সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
জাতীয়
জ্বালানি তেল নিয়ে উদ্বেগ থাকলেও সরবরাহ স্বাভাবিক: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
গনেশ দাস, বগুড়া
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ১:০৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বৈশ্বিক পরিস্থিতির প্রভাব থাকলেও দেশে জ্বালানি তেলের মজুদ ও সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

সোমবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া জেলার শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিনামূল্যের চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘জ্বালানি তেল নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই। দেশে পর্যাপ্ত মজুদ রয়েছে এবং সরবরাহ ব্যবস্থা সচল আছে।’ 

পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরও কয়েকদিন সময় লাগতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি জানান, সরকার এখনো জ্বালানির দাম বাড়ায়নি; বরং ভর্তুকি দিয়ে বেশি দামে তেল কিনে সরবরাহ দিচ্ছে। এ বাবদ আগামী জুন পর্যন্ত প্রায় ৩৬ হাজার কোটি টাকা ব্যয় হবে।

আইন প্রণয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার ইতোমধ্যে ৯১টি বিল পাস করেছে। অতীতে ১/১১–এর সময় প্রায় ২৫০টি অধ্যাদেশ জারি করা হয়েছিল, আর আওয়ামী লীগ সরকার ১২০টি আইন পাস করেছে। ভবিষ্যতে সব আইন বিল আকারে পাস করার পরিকল্পনা রয়েছে।’

প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর প্রসঙ্গে তিনি বলেন, ‘আগামী ২০ তারিখে তারেক রহমান বগুড়ায় আসতে পারেন। এ সময় ই-বেল বন্ড উদ্বোধন এবং ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি চালু হতে পারে।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বেসরকারি সংস্থার সহযোগিতা ছাড়া উন্নয়ন সম্ভব নয়। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন ও কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে মহাস্থান মোকামতলায় কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপনের কাজ চলছে। এছাড়া বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ করার পরিকল্পনাও রয়েছে।’

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  জ্বালানি তেল   উদ্বেগ   স্থানীয় সরকার প্রতিমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close