শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
রাজনীতি
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন জমা দিলেন মিনি আক্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ১:২৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন ঢাকা জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি এবং আশুলিয়া থানা বিএনপির যুগ্ম সম্পাদক মিনি আক্তার ঊর্মি।

রোববার (১৩ এপ্রিল) দুপুরে রাজধানীর দলীয় কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নপত্র জমা দেন। এ সময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়ন জমা দেওয়ার পর মিনি আক্তার ঊর্মি জানান, তিনি প্রায় ৩০ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। দলীয় প্রতিটি আন্দোলন, সমাবেশ ও সংগ্রামে তিনি রাজপথে থেকে অংশগ্রহণ করেছেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক হয়রানির শিকার হয়ে তার বিরুদ্ধে ২১টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় তিনি একাধিকবার গ্রেপ্তার হন এবং মোট ২৬ দিন রিমান্ডে থেকে নির্যাতনের শিকার হন। একদিন তাকে চোখ ও মুখ বেঁধে গুম করেও রাখা হয়।

মিনি আক্তার ঊর্মি আরও জানান, তিনি তৃণমূল রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত এবং এলাকায় জনপ্রিয়তার প্রমাণ হিসেবে ছয়বার বিপুল ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন। এছাড়াও তিনি সাভার উপজেলা চেয়ারম্যানের ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করেছেন।

তিনি আশা প্রকাশ করেন, দল তাকে মনোনয়ন দিলে জনগণের অধিকার আদায়ে এবং নারীর ক্ষমতায়নে তিনি আরও সক্রিয় ভূমিকা রাখতে পারবেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  বিএনপি   মনোনয়ন   নারী আসন  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close