শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      
জাতীয়
টিকার অর্থ আত্মসাতের অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ১:৩৫ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

শিশুদের টিকা কেনায় অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী বিপ্লব কুমার দাশ ও ব্যারিস্টার সানাউল্লাহ নূরে সাগর দুদক চেয়ারম্যান বরাবর এ আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, হামসহ বিভিন্ন রোগের টিকা কেনা ও সরবরাহে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি হয়েছে কি না, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এতে সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমসহ সংশ্লিষ্টদের ভূমিকাও খতিয়ে দেখার আহ্বান জানানো হয়েছে।

আইনজীবীরা আবেদনে উল্লেখ করেন, দেশে হামের প্রাদুর্ভাবে শতাধিক শিশুর মৃত্যুর ঘটনায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করছেন। টিকা সংকট এবং এর ফলে রোগের বিস্তার ও শিশু মৃত্যুর বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক বলে তারা মন্তব্য করেন।

তাদের দাবি, অন্তর্বর্তী সরকার টিকা কেনার পদ্ধতিতে পূর্বপ্রস্তুতি ছাড়াই পরিবর্তন আনে। স্বাস্থ্য খাতে প্রায় ৪২ হাজার কোটি টাকার বাজেট থাকা সত্ত্বেও সময়মতো হামসহ অন্যান্য রোগের টিকা ও সিরিঞ্জ কেনা এবং টিকাদান কার্যক্রমে ব্যর্থতা দেখা গেছে। এর ফলে দেশে হামের প্রকোপ বেড়ে মহামারি আকার ধারণ করেছে বলেও আবেদনে উল্লেখ করা হয়।

আবেদনে আরও বলা হয়, টিকা কেনার নতুন পদ্ধতি গ্রহণ, প্রয়োজনীয় সরঞ্জাম সময়মতো সংগ্রহ না করা এবং এ সংক্রান্ত তথ্য প্রকাশ না করা দুর্নীতি ও অনিয়মের ইঙ্গিত দেয়। বিভিন্ন গণমাধ্যমেও টিকা ও সিরিঞ্জ কেনায় অনিয়মের অভিযোগ প্রকাশিত হয়েছে।

আবেদনকারীরা বলেন, স্বাস্থ্য খাতে বড় ধরনের দুর্নীতি ও অর্থ আত্মসাতের সম্ভাবনা রয়েছে। জনস্বার্থে বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

এ প্রেক্ষিতে হামসহ অন্যান্য রোগের টিকা ক্রয় ও টিকাদান কার্যক্রমে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দুদকের প্রতি আহ্বান জানানো হয়েছে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  টিকা   ড. ইউনূস   দুদক  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close