শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
হেযবুত তাওহীদের কার্যক্রম বন্ধের দাবিতে কাপাসিয়ায় বিক্ষোভ সমাবেশ
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ১:৪৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়ায় হেযবুত তাওহীদের সকল কার্যক্রম বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে উলামায়ে কেরাম ও তৌহিদী জনতা।

সোমবার (১৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে কাপাসিয়া উপজেলার তাজউদ্দীন আহমদ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে দুই শতাধিক মুসল্লি অংশ নেন। এতে সভাপতিত্ব করেন কাপাসিয়া কওমী পরিষদের সভাপতি মুফতি আজমল হোসেন কাশেমি।

বক্তারা অভিযোগ করেন, হেযবুত তাওহীদ বিগত সরকারের সময় পৃষ্ঠপোষকতা পেয়ে দেশের আলেম-উলামাদের হেনস্তা করেছে। 

তারা আরও বলেন, কাপাসিয়ায় এ সংগঠনের সদস্যরা লিফলেট বিতরণ করলেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি, অথচ উলামায়ে কেরাম তাদের বিরুদ্ধে লিফলেট বিতরণ করলে হয়রানির শিকার হতে হয়েছে।

মুফতি আজমল হোসেন কাশেমি বলেন, ‘হেযবুত তাওহীদকে কোনো ধরনের প্রচার কার্যক্রম চালাতে দেওয়া যাবে না।’
 
মাইক ব্যবহার করে তারা মুসলমানদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

সমাবেশে আরও বক্তব্য দেন দাওয়াতুল হক দেওনা মাদ্রাসার প্রিন্সিপাল মিজানুর রহমান এবং কাপাসিয়া বাজার মসজিদের ইমাম আব্দুল মমিনসহ অন্যান্যরা।

পরে সমাবেশ শেষে বিক্ষোভকারীরা লিফলেট বিতরণ করেন। লিফলেটে হেযবুত তাওহীদকে ‘ভ্রান্ত মতবাদ’ আখ্যা দিয়ে এ বিষয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

বক্তারা দাবি করেন, সংগঠনটি ইসলামের প্রচলিত আকীদার বাইরে ভিন্ন ব্যাখ্যা দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। তারা প্রশাসনের কাছে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close