বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১০৩২      ● আগামী ১০ বছরেরও হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার      ● প্রধানমন্ত্রীর সফর ঘিরে ফেসবুকে ‘স্নাইপার’ মন্তব্য, যুবক আটক      ● শীর্ষ সন্ত্রাসীদের দৌরাত্ম্যে দিশেহারা ব্যবসায়ীরা      ● সৌহার্দ্য ও দেশপ্রেম জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ক্রীড়া : প্রধানমন্ত্রী      ● সৌদি আরবের তিন রুটে বিমানের ফ্লাইট চালুর সিদ্ধান্ত      ● ঢাকা-সৌদি রুটের ১৩৪ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে যাত্রীরা      
দেশজুড়ে
সিদ্ধিরগঞ্জ হত্যা মামলায় আইভীর শোন এরেস্ট মঞ্জুর
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ১:৫৭ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীকে সিদ্ধিরগঞ্জের রাব্বি হত্যা মামলায় শোন এরেস্ট দেখানো হয়েছে। এ নিয়ে তার বিরুদ্ধে মামলার সংখ্যা দাঁড়াল ১২টিতে।

রোববার (১২ এপ্রিল) নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেলিনা খাতুনের আদালত শুনানি শেষে এ আবেদন মঞ্জুর করেন।

কোর্ট পুলিশের পরিদর্শক আবদুস সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর নিহতের বড় ভাই অন্তর মিয়া বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা ও বিস্ফোরক আইনে মামলাটি দায়ের করেন। এজাহারে আইভীর নাম না থাকলেও তদন্তে তার সম্পৃক্ততার বিষয়টি উঠে আসে।

মামলায় শামীম ওসমান, আজমেরী ওসমান ও অয়ন ওসমানসহ ৬৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।

এর আগে, গত ২ মার্চ সিদ্ধিরগঞ্জে ইন্টিরিয়র মিস্ত্রি সেলিম মণ্ডল হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর হয়। ওই মামলায় ২৬ ফেব্রুয়ারি আদালতের মাধ্যমে তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ।

বর্তমানে হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগে জেলার বিভিন্ন থানায় দায়ের হওয়া মোট ১২টি মামলায় আইভীকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১০টি মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিন পেলেও ৫টি মামলায় চেম্বার আদালতে স্থগিতাদেশ রয়েছে, যা এখনো শুনানির অপেক্ষায়।

উল্লেখ্য, ২০২৫ সালের ৯ মে ভোর রাতে শহরের দেওভোগ এলাকার নিজ বাসভবন থেকে আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি কাশিমপুর কারাগারে রয়েছেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close