সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      
জাতীয়
মেডিকেল ও ব্যবসায়িক ভিসা চালু হতে পারে আগামী সপ্তাহে
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ২:৪৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাম্প্রতিক ভারত সফরকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত পাওয়া গেছে। দুই দেশের আলোচনায় বাংলাদেশিদের জন্য মেডিকেল ভিসার পাশাপাশি ব্যবসায়িক ভিসা চালু করতে সম্মত হয়েছে ভারত, যা আগামী সপ্তাহেই কার্যকর হতে পারে।

সোমবার (১৩ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে রুটিন বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

তিনি বলেন, ‘মেডিকেল ও বিজনেস ভিসা দ্রুত চালুর বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা হয়েছে। আশা করা যাচ্ছে, আগামী সপ্তাহে এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসবে।’

এছাড়া, মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারেন—এ বিষয়ে ভারত সরকারকে বার্তা দেওয়া হয়েছে বলে জানান তিনি। এ বিষয়ে বিচারিক প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেন।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার দুই আসামি ভারতে গ্রেপ্তার হয়েছে জানিয়ে হুমায়ুন কবির বলেন, ‘দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় তাদের দেশে ফিরিয়ে আনা সম্ভব।’

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি জানিয়ে তিনি বলেন, ‘সার্কভুক্ত দেশগুলোর মধ্যেই প্রথম সফর হতে পারে, তবে বিষয়টি এখনো বিবেচনাধীন।’

তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং জনগণের সমর্থন থাকায় সরকার দৃঢ় অবস্থানে রয়েছে।’

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে আশ্রয় দেওয়াকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছিল। তবে ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকলে সম্পর্কের উন্নতি সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠককে ফলপ্রসূ বলেও উল্লেখ করেন পররাষ্ট্র উপদেষ্টা।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  মেডিকেল   ব্যবসায়িক ভিসা   ওসমান হাদি  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close